নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়ায় অনুমোদনহীন ও মানহীন পশুখাদ্য এবং ওষুধ উৎপাদনকারী একটি নকল মেডিসিন কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ভিলেজ এগ্রোভেট নামক প্রতিষ্ঠানটির পরিচালককে আটক করে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলা প্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ এবং ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লাইসেন্স ছাড়াই পশুখাদ্য উৎপাদন, অনুমোদন ছাড়াই প্রায় ৬২ প্রকারের নিম্নমানের ফুড সাপ্লিমেন্ট ও পশু ওষুধ তৈরি, মজুদ এবং বাজারজাত করার অপরাধে ‘মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০’ এর আওতায় ব্যবস্থা গ্রহণ করা হয়।কারখানার পরিচালক রবিউল আউয়ালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ মানহীন পশুখাদ্য জব্দ করা হয়।অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ওষুধ প্রশাসনের নওগাঁ জেলা কার্যালয়ের ড্রাগ সুপার শাকিব আহম্মেদ, পোরশা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘লাইসেন্স ও অনুমোদন ব্যতীত পশু খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’জনসাধারণকে ভেজাল ও অনুমোদনহীন পশু ওষুধ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ বিশ্ব জলাতঙ্ক দিবস
আজ বিশ্ব জলাতঙ্ক দিবস

আজ ২৮ সেপ্টেম্বর, বিশ্ব জলাতঙ্ক দিবস। জলাতঙ্ক নির্মূলে অগ্রগতি তুলে ধরতে এবং জলাতঙ্ক প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের Read more

“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”
“দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভধারণ, ওষুধ নেওয়ার পরেই অপ্রত্যাশিত গর্ভপাত”

দীর্ঘ ২৭ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তানগর গ্রামের গৃহবধূ মোছাঃ শিরিনা খাতুনের গর্ভে সন্তান আসে। এই সুখবর ছড়িয়ে পড়লে Read more

গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল
গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল

যুক্তরাষ্ট্রের চাপ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের গাজায় সামান্য পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ Read more

নোবিপ্রবির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নোবিপ্রবির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাম্প মেরামতের নামে ২০২২-২৩ অর্থবছরে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিকল্পনা, উন্নয়ন ও Read more

হংকংয়ের বিপক্ষে একাদশে নেই জামাল-শমিত
হংকংয়ের বিপক্ষে একাদশে নেই জামাল-শমিত

এশিয়ান কাপ বাছাইয়ের বাঁচা-মরার ম্যাচে হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে চমক রেখেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি Read more

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও প্রচারে ব্যস্ত ‘আমরা আমতলীবাসী’ সংগঠন
ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও প্রচারে ব্যস্ত ‘আমরা আমতলীবাসী’ সংগঠন

বরগুনার আমতলীতে ডেঙ্গু রোগের বিস্তার রোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’ বিশেষ লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। রবিবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন