দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিকদের একের পর এক দাবি ও আন্দোলনের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, প্রতিদিন গড়ে চারটি বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে হচ্ছে তাদের।রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শফিকুল আলম বলেন, ‘দায়িত্ব নেয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারকে কেবল দাবি-দাওয়ার আন্দোলন দেখতে হচ্ছে। এখন পর্যন্ত মোট ১ হাজার ৬১৫টি বিক্ষোভ কর্মসূচি হয়েছে, যার মধ্যে ৬০০টির বেশি ছিল শিক্ষা খাতসংশ্লিষ্ট।তবে সরকার সব তরফের সঙ্গে কথা বলে আইনশঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করছে জানিয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।সর্বশেষ নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজবাড়ীর ঘটনায় ইতোমধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। যখনই যে ঘটনা ঘটছে, প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা নিচ্ছি।এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে দুটি কমিটি করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বদলিকৃতদের পূর্বের জায়গায় ফেরানোর নির্দেশ দেয়া হয়েছে। সাময়িক বরখাস্তদেরও পূর্বের পদে ফেরানোর জন্য বলা হয়েছে। তাই কর্মবিরতির কোনো প্রয়োজন দেখছে না অন্তর্বর্তী সরকার। তবে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।শফিকুল আলম বলেন, উপদেষ্টা মণ্ডলীর বৈঠক থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তা আরও জোরদারেরও আহ্বান জানান তিনি।রাজবাড়ীর ঘটনায় তিনি বলেন, রাজবাড়ীর ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে যাদের দুজন স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। লাশ উত্তোলন করেছে যে ব্যক্তি, তার নাম কাজী অপু, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার
মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে সমাজসেবা কর্মী পাপিয়া দত্ত (৩৫) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) রাত দশটার দিকে সরকারি বাসভবনে প্রমোট Read more

কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না: নাহিদ
কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না। Read more

বেলকুচিতে মিজান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
বেলকুচিতে মিজান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

সিরাজগঞ্জের বেলকুচিতে আবু হুরাইরা মিজান (২২) হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৫ অক্টোবর) সকালে Read more

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঢাকা উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য Read more

আজ দ্বিতীয় দিনেও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক
আজ দ্বিতীয় দিনেও পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রার দ্বিতীয় দিনেও যান চলাচল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন