কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যান থেকে ১০০ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার ইউটার্ন এলাকায় অভিযানে সন্দেহজনক একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে চালক গাড়িটি না থামিয়ে দ্রুতগতিতে সামনে এগিয়ে যায়। তবে অল্প দূর এগিয়ে গাড়িটি মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায় অজ্ঞাত দুই ব্যক্তি।পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে গাড়ির ভেতরে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিল এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গাড়ি থানায় আনা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি Read more

২৩ জুলাই: নামাজের সময়সূচি
২৩ জুলাই: নামাজের সময়সূচি

আজ বুধবার, ২৩ জুলাই ২০২৫ ইংরেজি, ৮ শ্রাবণ ১৪৩২ বাংলা, ২৭ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত, আহত ৮
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত, আহত ৮

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলার Read more

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাউদা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার Read more

ইসরায়েলি দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর ৪ দেশের নিষেধাজ্ঞা
ইসরায়েলি দুই উগ্রপন্থি মন্ত্রীর ওপর ৪ দেশের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্য ও তার মিত্র দেশগুলো ইসরায়েলের ২ উগ্রপন্থি মন্ত্রী, ইতামার বেন-গাভির এবং বেজালেল স্মোটরিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।মঙ্গলবার (১০ জুন) Read more

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফগান শিবিরে দুঃসংবাদ
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফগান শিবিরে দুঃসংবাদ

এশিয়া কাপের শুরুটা জয়ে রাঙালেও দ্বিতীয় ম্যাচের আগেই বড় ধাক্কা খেল আফগানিস্তান। দলের অভিজ্ঞ পেসার নাভিন উল হক ইনজুরির কারণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন