আমাদের মধ্যে অনেকেরই টয়লেটে বসে ফোন স্ক্রল করার অভ্যাস রয়েছে। কিন্তু জানেন কী টয়লেটে বসে স্মার্টফোন স্ক্রল করে শুধু সময় নষ্ট নয়, আপনার স্বাস্থ্যেরও বিপদ ডেকে আনছেন। সম্প্রতি এক মার্কিন গবেষণায় দেখা যায়, এই অভ্যাসের কারণে অর্শ বা পাইলস হওয়ার ঝুঁকি প্রায় ৪৬ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। পাইলস বা অর্শ কী?প্রত্যেক সুস্থ মানুষের শরীরে স্বাভাবিকভাবেই অর্শ থাকে, যাকে পাইলস বা হ্যামোরয়েডস বলা হয়।  এগুলো মূলত পায়ুর মুখে অবস্থিত কিছু নরম টিস্যু ও রক্তনালীর গুচ্ছ, যা মলত্যাগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।স্বাভাবিক অবস্থায় এগুলো কোনো সমস্যা করে না, কিন্তু যদি সেগুলো ফুলে ওঠে বা প্রদাহ হয়, তখন ব্যথা, রক্তপাত, চাকা অনুভব হওয়া বা মলদ্বারের বাইরের দিকে কিছু বের হয়ে আসার মতো উপসর্গ দেখা দিতে পারে।অর্শের ঝুঁকি কার বেশি?নিম্নলিখিত অবস্থাগুলোতে অর্শ হওয়ার আশঙ্কা বেশি থাকে-১. বয়স বেশি (৪৫ বছরের ঊর্ধ্বে)২. গর্ভাবস্থা৩.অতিরিক্ত ওজন৪. দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া৫. নিয়মিত ভারী জিনিস তোলা৬. দীর্ঘ সময় টয়লেটে বসে থাকাটয়লেটে স্মার্টফোন ব্যবহার করলে কী হয়?গবেষণায় দেখা যায়, টয়লেটের কমোডে দীর্ঘক্ষণ বসে থাকলে পেলভিক ফ্লোরে চাপ বেড়ে যায় এবং অর্শের রক্তনালীগুলোতে রক্ত জমে যায়। যার ফলে অর্শ ফুলে ওঠে এবং লক্ষণ দেখা দেয়।গবেষণা যা বলছেযুক্তরাষ্ট্রের বেথ ইসরাইল ডিকনেস মেডিকেল সেন্টার  ৪৫ বছর বা তার বেশি বয়সি ১২৫ জনের ওপর গবেষণাটি পরিচালনা করে।  অংশগ্রহণকারী সকলেরে কলোনোস্কোপি করা হয়, ফলে তাদের অভ্যন্তরীণ অর্শ সরাসরি দেখতে পাওয়া গেছে।এদের মধ্যে ৬৬ শতাংশ অংশগ্রহণকারী টয়লেটে বসে স্মার্টফোন ব্যবহার করতেন। যেসব ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করতেন, তারা গড়ে ৫ মিনিটের বেশি সময় টয়লেটে কাটাতেন।  এছাড়া, টয়লেটে ফোন ব্যবহার করেন না কিন্তু ৫ মিনিটের বেশি সময় সেখানে অতিবাহিত করতেন এমন অংশগ্রহণকারীর সংখ্যা ৭ শতাংশ। আর টয়লেটে ফোন ব্যবহারকারীদের মধ্যে অর্শ হওয়ার ঝুঁকি ৪৬ শতাংশেরও বেশি। গবেষণায় আরও বলা হয়, শুধুমাত্র পায়ে জোর লাগিয়ে চাপ দেওয়ার সঙ্গে অর্শের কোনো সরাসরি সম্পর্ক এখানে পাওয়া যায়নি। বরং, দীর্ঘ সময় টয়লেটে বসে থাকাই বড় ঝুঁকি হিসেবে উঠে এসেছে।অংশগ্রহণকারীদের স্মৃতির উপর ভিত্তি করে তথ্য নেওয়া হয়েছে, যেমন তারা কতক্ষণ বসেছিলেন বা চাপ দিয়েছিলেন কিনা — যা সবসময় নির্ভরযোগ্য নয়। নমুনার সংখ্যা ছোট এবং সবাই ৪৫ বছরের বেশি বয়সি, তাই এখানে সব মানুষের চিত্র প্রতিফলিত হয় না। আগের গবেষণাগুলো কী বলেছে?২০২০ সালের তুরস্কের একটি গবেষণায় দেখা গেছে, টয়লেটে ৫ মিনিটের বেশি সময় কাটানো অর্শের সঙ্গে সম্পর্কযুক্ত।ইতালির আরেকটি গবেষণায় ৫২ জন অর্শ আক্রান্ত ব্যক্তির উপর চালানো গবেষণায় দেখা গেছে, যত বেশি সময় টয়লেটে কাটানো হয়, তত বেশি গুরুতর হয়ে ওঠে অর্শ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
প্রেমিকার সামনে গলা কেটে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

যশোরের ঝিকরগাছায় প্রেমিকার সামনে এক প্রেমিক গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার Read more

ফরিদপুরে একাধিক মামলার আসামি সিকদার লিটন গ্রেপ্তার
ফরিদপুরে একাধিক মামলার আসামি সিকদার লিটন গ্রেপ্তার

ফরিদপুরে হত্যা, চাঁদাবাজি, প্রতারণাসহ ডজনখানেক মামলার আসামি সিকদার লিটনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার(২৮ আগস্ট) দুপুরে ফরিদপুর শহর Read more

কুড়িগ্রামে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
কুড়িগ্রামে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব থাকায় আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল Read more

পত্রিকা: ‘মার্কিন শুল্ক, আলোচনা চলছে অগ্রগতি নেই এখনো’
পত্রিকা: ‘মার্কিন শুল্ক, আলোচনা চলছে অগ্রগতি নেই এখনো’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে শেখ হাসিনাসহ তিন জনের বিচার শুরুর খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার Read more

পোস্টার নয়, বীজ বিতরণ: জকসু নির্বাচনে শ্রাবনের ব্যতিক্রমী প্রচারণা
পোস্টার নয়, বীজ বিতরণ: জকসু নির্বাচনে শ্রাবনের ব্যতিক্রমী প্রচারণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশবান্ধব ও ব্যতিক্রমধর্মী প্রচারণার মাধ্যমে আলোচনায় এসেছেন Read more

দুই মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ
দুই মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন