নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে কৌশিক কুমার সাহা (২০) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৌশিক রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকার স্বপন কুমার সাহার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, কৌশিক তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে তার মামাতো ভাইদের সঙ্গে গোডাউন ঘাটে আত্রাই নদীতে গোসল করতে যান তিনি। তবে সাঁতার না জানায় নদীতে নেমে সাবান খুঁজতে গিয়ে পানিতে তলিয়ে যায় কৌশিক। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে চৌগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে কৌশিকের মরদেহ উদ্ধার করা হয়। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (৪৪) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (২৪ আগস্ট) বিকেলে Read more

পিআরসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন
পিআরসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী Read more

বিমানবন্দরে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট
বিমানবন্দরে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। Read more

এবার পেট্রোল রপ্তানি বন্ধ করলো রাশিয়া
এবার পেট্রোল রপ্তানি বন্ধ করলো রাশিয়া

ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই এবার ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ Read more

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে: ফিনল্যান্ড
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে: ফিনল্যান্ড

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন