শুধুমাত্র একটা সাইকেল থাকলেই চাকরির সুযোগ দিচ্ছে জনপ্রিয় ই-কমার্স সাইট ইকোবাজার ডট কম। পড়ালেখার পাশাপাশিও করা যাবে কাজ। তবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পিএসসি পাস।আবেদনকারীদের মধ্যে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে, উৎসাহ ও যোগ্যতা বিবেচনায় অনভিজ্ঞদের জন্যও থাকছে সুযোগ। পদের নাম: ডেলিভারি রাইডার। পদসংখ্যা: অনির্ধারিত।আবেদনের জন্য কি কি লাগবে:১। নিজের ছবি সহ জীবনবৃত্তান্ত (১ কপি)। ২। নিজের ভোটার আইডি কার্ডের ফটোকপি (১ কপি)।৩। নিজের পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)। ৪। পিতার ও মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি (১ কপি)। ৫। বিদ্যুৎ/ওয়াসা বিলের ফটোকপি (১ কপি)। ৬। নিকট আত্মীয় দুইজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি। বিশেষ দ্রষ্টব্য:এজেন্ট এর ভোটার আইডি বা জন্ম নিবন্ধন কার্ড থাকা আবশ্যক। অবশ্যই সাইকেল বা মোটরসাইকেল থাকতে হবে। কাজের এরিয়া: ঢাকা সিটি। কাজের ধরন: নিজস্ব হাব থেকে পার্সেল নিয়ে গ্রাহকের নিকট সুরক্ষিতভাবে পার্সেলটি পৌছে দেয়া এবং গ্রাহক থেকে পার্সেলের টাকা বুঝে নিয়ে নিজস্ব অফিসে বুঝিয়ে দেওয়া। বেতন: ১২০০০-২০০০০ টাকা (মাসিক)। এফএস
Source: সময়ের কন্ঠস্বর
