গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি ১নং কেবিনে গিয়ে নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি। এর আগে গত ৩০ আগস্ট নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন।গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ একেবারেই নতুন কিছু না। সময়ে সময়ে বহুবারই অভিযোগ উঠেছে আইপিএলের বিভিন্ন ম্যাচ নিয়ে। Read more

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোরে মাজার-ই-শরিফের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, Read more

মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে প্রায় এক বছর আগে সংঘটিত সায়েদ আলম প্রঃ সাঈদ (৩৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। Read more

২১ কেজির কোরাল ৩৫ হাজার টাকায় বিক্রি
২১ কেজির কোরাল ৩৫ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মো. আল-আমীন খানের জালে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল এক সামুদ্রিক কোরাল ধরা পড়েছে। মাছটি কুয়াকাটা Read more

সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আখতার
সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি আখতার

বিশ্বের মানুষের নজর এখন গাজামুখী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র দিকে। ঐতিহাসিক এ মিশনে বাংলাদেশি হিসেবে অংশ নিয়েছেন আলোকচিত্রী, শিল্পী ও Read more

বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন