পরিবারের কাছে ছুটি কাটানোর কথা বলে ২৫ লাখ টাকা খরচ করে সুইজারল্যান্ডে গিয়ে নিজের জীবন শেষ করেছেন এক আইরিশ নারী। পরিবার থেকে গোপন রাখলেও মরি স্লাফের ২ বন্ধু জানত তিনি স্বেচ্ছায় মৃত্যুর জন্য সুইজারল্যান্ডে যাচ্ছেন। তবে এ নারী মারা যাওয়ার মাত্র একদিন আগে তার বন্ধু তার মেয়ে মেগান রয়্যালকে পরিকল্পনার কথা জানিয়ে দেন। কিন্তু শেষ মুহূর্তে মেগান আর কিছু করতে পারেননি। স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে এ নারী বাংলাদেশি অর্থে প্রায় ২৫ লাখ টাকা খরচ করেন।তিনি সংবাদমাধ্যম আইরিশ ইনডিপেনডেন্টকে জানান, “তার এক ঘনিষ্ঠ বন্ধু রাতে, সম্ভবত রাত ১০টার দিকে আমাকে মেসেজ করেছিল। আমি তখন আমার বাচ্চাকে নিয়ে বিছানায় ছিলাম। তিনি আমাকে বলেন, তোমার মা সুইজারল্যান্ডে আছেন। তিনি আসলে ঘুরতে নয় স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে এসেছেন। এ কথা শুনে সে মুহূর্তে আমি খুব ভয় পেয়ে যাই।”মেগান এমন মেসেজ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তার বাবাকে জানান। এরপর তারা সুইজারল্যান্ডে মরিন স্লাফের সাথে যোগাযোগের চেষ্টা করেন। এর পরেরদিন মেগান রয়্যাল একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান যেখানে তাকে জানানো হয় যে তার মা মারা গেছেন।তিনি জানান, “সবচেয়ে খারাপ ব্যাপার ছিল, শুধু মায়ের মৃত্যুর তথ্য নয়, তারা আমাকে জানায় আমার মাইয়ের মরদেহের ছাই ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আমার কাছে পৌঁছে দেওয়া হবে। তখন মনে হয়েছিল আমার পৃথিবীটা শেষ হয়ে গেছে।”হোয়াটসঅ্যাপে মেসেজটি পাঠিয়েছিল স্বেচ্ছা মৃত্যুতে সহায়তা করা অলাভজনক সংস্থা পেগাসস। মেগান রয়্যাল পরে জানতে পারেন, তার মা গোপনে এ কোম্পানির কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন। এরপর সব প্রক্রিয়া শেষ করে তিনি সুইজারল্যান্ডে যান।মরিন স্লাফের মৃত্যুর পর তার পরিবার এখন দাবি জানিয়েছে, কীভাবে তাদের সম্মতি ছাড়া তার মাকে স্বেচ্ছায় মৃত্যুতে সহায়তা করল কোম্পানিটি।মেগান রয়্যাল জানিয়েছেন তার মা মানসিক রোগে ভুগছিলেন। তার দুই ২ মারা যাওয়ার পর তিনি ভেঙে পড়েন। তবে তিনি আবার এতটা অসুস্থ ছিলেন না যে তাকে স্বেচ্ছা মৃত্যু বেঁছে নিতে হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ
জামালপুরে রেলপথ অবরোধ করে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ

জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতারা। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর Read more

পঞ্চগড়ে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
পঞ্চগড়ে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

যশোরের চৌগাছায় ছুটি নিয়ে বাড়িতে এসে  নিখোঁজের ২২ দিন পর পুলিশ সদস্য আক্তারুজ্জামানের (৪৬) অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার হয়েছে। Read more

সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের
সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশে ভোজ্যতেল পরিশোধনকারী ও বিপণনকারীরা Read more

শেখ মুজিব-তাজউদ্দীনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটি ভুয়া: ফারুকী
শেখ মুজিব-তাজউদ্দীনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটি ভুয়া: ফারুকী

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের Read more

পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ
পথসভার আগেই নারায়ণগঞ্জে পুড়লো এনসিপির তোরণ

নারায়ণগঞ্জে পথসভা উপলক্ষে এনসিপির নির্মিত বিশালাকৃতির একটি তোরণ পুড়িয়ে দেয়া হয়েছে৷ বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে কলেজরোড চত্বরে এনসিপির তোরণে Read more

এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার
এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ৮৬৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন