নিজ বাসা থেকে মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিলেট শহরের লামাবাজার এলাকায়।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ছায়ানীড় এলাকার একটি বহুতল ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে। তিনি তার মায়ের সঙ্গে লামাবাজারের ওই বাসায় থাকতেন এবং নগরীর কাজিটুলা এলাকার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন।পারিবারিক সূত্র অনুযায়ী, ঘটনার দিন বিকেলে মিলি দে’র মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে তিনি বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মিলি দে’র ঝুলন্ত মরদেহ দেখতে পান।খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঠবাড়িয়ায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩
মঠবাড়িয়ায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, আটক ৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় Read more

রুশ তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি: ট্রাম্প
রুশ তেল কেনা বন্ধে রাজি হয়েছেন মোদি: ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ Read more

কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 
কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 

গাজীপুরের কোনাবাড়ীতে বন বিভাগের ৩.৩০ শতাংশ জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।স্হানীয় এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ কর্তৃপক্ষের Read more

সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই
সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

নাটোর সরকারি বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম
নাটোর সরকারি বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম

অনলাইনের লটারিতে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে মোছা. সুমাইয়া খাতুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে তৃতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন