দীর্ঘ এক বছর ধরে যশোরের কোন সরকারি হাসপাতালে অ্যান্টিভেনাম (সাপে কামড়ের প্রতিষেধক ওষুধ) নেই। সরকারিভাবে সরবরাহ বন্ধ থাকায় এই শূন্যতার সৃষ্টি হয়েছে। অ্যান্টিভেনামের অভাবে বিষধর সাপের কামড়ে রোগীর মৃত্যু হচ্ছে। গত ৫ দিনে যশোরে সাপের কামড়ে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলো সদর উপজেলার ইছালী ইউনিয়নের ডাঙ্গাবয়রা গ্রামের জুয়েল রানার স্ত্রী তামান্না খাতুন (২০) ও মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আজিম (৩)। জানা গেছে, যশোরে সাপে কামড়ানো রোগীর সংখ্যা বাড়ছে। গত ৮ মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৭ জন সাপে কামড়ানো রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া দুইজনের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের রোগী বাড়লেও অ্যান্টিভেনাম না থাকায় মানুষের মাঝে হতাশা বেড়েছে। হাসপাতালের চিকিৎসার ওপর আস্থা হারিয়ে মানুষ ঝাড়ফুঁকের জন্য ওঝার বাড়িতে ছুটছেন। সূত্র জানায়, সরকারিভাবে অ্যান্টিভেনাম সরবরাহ না থাকায় হাসপাতালগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অ্যান্টিভেনাম কিনে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। রোগীর স্বজনদের ভাষ্যমতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাপে কামড়ের রোগীর চিকিৎসা নেই বললেই চলে। সেখানে রোগী নেয়া হলেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। ডাঙ্গাবয়রা গ্রামের জুয়েল রানা জানান, তারা স্বামী-স্ত্রী মিলে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে বিষধর সাপ তার স্ত্রী তামান্নার বাম হাতের আঙুলে কামড় দেয়। তার চিৎকারে ঘুম ভেঙে গেলে সাপে কামড়ানোর বিষয়টি বুঝতে পারেন। প্রতিবেশীদের সহায়তায় তামান্নাকে স্থানীয় এক ওঝার কাছে নেয়া হয়। ঝাড়ফুঁকে শারীরিক অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ৯ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে মণিরামপুর জয়রামপুর গ্রামে সাপের কামড়ে মারা যায় আজিম নামের ৩ বছরের এক শিশু। শিশুর পিতা আব্দুর রহমান জানান, তিনি স্বপরিবারে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভাড়া বাড়িতে বসবাস করেন। ভোর সাড়ে ৪ টার দিকে তারা ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। এসময় বিষধর সাপে তার মেয়ে হালিমা (৮) ও ছেলে আজিমকে (৩) কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে তাদের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অ্যান্টিভেনাম না থাকায় চিকিৎসক তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। উপায় না পেয়ে তাদের চালকিডাঙ্গা গ্রামের এক ওঝার কাছে নিয়ে যাওয়ার পর আজিমের মৃত্যু হয়। পরে হালিমাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুর রহমান ক্ষোভ প্রকাশ করে জানান, অ্যান্টিভেনামের অভাবে তার সন্তানের মৃত্যু হয়েছে। যথা সময়ে সঠিক চিকিৎসাসেবা পেলে হয়তো তার শিশু সন্তান বেঁচে যেতো। যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক জানান, সরকারিভাবে অ্যান্টিভেনাম সরবরাহ বন্ধ রয়েছে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন অ্যান্টিভেনাম নেই। অ্যান্টিভেনাম সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফের চাহিদাপত্র পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় গরুর গোয়ালঘরে আগুন, পুড়ে গেল গবাদি পশু
বাঘায় গরুর গোয়ালঘরে আগুন, পুড়ে গেল গবাদি পশু

রাজশাহীর বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ডের চক নারায়ণপুর দৈরিতলায় মো. নজরুল ইসলামের গোয়ালঘরে বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৪টা ৩০ মিনিটে আগুনের Read more

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ও বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা Read more

কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার
কলম্বিয়ার কাছে হেরে কোপার সেমিফাইনাল থেকে বিদায় আর্জেন্টিনার

আর্জেন্টিনাকে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। নির্ধারিত সময়ে দুই দল গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫–৪ Read more

‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট
‌‘যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে’—সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের দল নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুরো সিরিজেই একই একাদশ নিয়ে খেলেছে Read more

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিএনপি মহাসচিব
আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে বিএনপি মহাসচিব

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন মারা গেছেন এবং ৫০ Read more

৯ আগস্ট: নামাজের সময়সূচি
৯ আগস্ট: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৯ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৫ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৪ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন