দেশের কয়েকটি অঞ্চলে মিষ্টি পান চাষাবাদ করা হয়। তার মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় অন্যতম। এখানকার মিষ্টি পানের খ্যাতি দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। বিগত সময়ে দেশের বাইরে এই পান রপ্তানি করা হয়েছে। বিশেষ করে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের অতিথি আপ্যায়নে এই মিষ্টি পান বিবেচিত হয়ে থাকে। এছাড়াও অনেকেই বেড়াতে গেলে কয়েক বিড়া পান সাথে নিয়ে যান প্রিয়জনদের বাড়িতে।চরফ্যাশন উপজেলায় পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন কৃষকরা। চলতি মৌসুমে পান চাষে ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। উৎপাদন খরচের তুলনায় পান বিক্রি করে তারা যে দাম পাচ্ছেন, তা চরমভাবে হতাশাজনক। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা সাধারণত আবাদি, অনাবাদি ও বাড়ির পাশে পানা চাষাবাদ করেন। পান চাষ করেই অনেক অসহায় ও হতদরিদ্র কৃষকরা স্বাবলম্বী হয়েছেন।চরফ্যাশন সদরে পানের পাইকারি হাটে গিয়ে দেখা যায়, চাষিরা পানের পাই সাজিয়ে দাঁড়িয়ে আছেন পাইকারদের অপেক্ষায়। চাষিরা বিভিন্ন বাহনে করে এই হাটে পান নিয়ে আসেন। সপ্তাহে শনিবার ও বৃহস্পতিবার চরফ্যাশন সদরে পানের হাট বসে। এখান থেকেই পাইকাররা পান কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পান সরবরাহ করেন।কৃষকরা জানান, ৭২টি পানে এক বিড়া। ১২ বিড়া পানে এক পাই। তাদের কাছ থেকে পাইকাররা পাই হিসেবেই পান কিনছেন। এক সময়ে তাদের উৎপাদিত এই পান দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা হত। তবে ৫ আগস্ট ২০২৪ এর পর এই পান আর বিদেশে রপ্তানি করা হচ্ছে না। এছাড়াও পানের দাম কম থাকায় বিপাকে পড়েছেন তারা।উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত এই ৬ মাস পান উৎপাদন বেশি হয়। চলতি মৌসুমে ১০৫ হেক্টর জমিতে পান চাষাবাদ হচ্ছে। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে প্রায় ১ হাজার ৫০০ জন কৃষক পান চাষাবাদ করছেন। এর মধ্যে নীলকমল, নুরাবাদ, আহাম্মদপুর, এওয়াজপুর ও ওসমানগঞ্জ ইউনিয়নে পান চাষ বেশি হয়। কৃষি অফিস বলছে, বর্ষার মৌসুমে পানের দাম কিছুটা কম থাকে। তবে শীত মৌসুমে পানের দাম বেড়ে যাওয়ার ফলে কৃষকরা তখন তাদের লোকসান পুষিয়ে নিতে পারেন। পান চাষিদের দাবি, তারা বিগত বছরগুলোতে বর্ষার মৌসুমে পান বিক্রি করে লোকসানে পড়েনি। অন্তত তাদের খরচ পুষিয়ে কিছুটা লাভবান হয়েছেন। তবে এই বছর একেবারেই লোকসানে রয়েছে তারা।উপজেলার নীলকমল ইউনিয়নের পান চাষি লিটন বিশ্বাস বলেন, আমি চলতি মৌসুমে এক একর জমিতে পান চাষ করছি। এতে আমার প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে। ধার-দেনা করে প্রতি বছরেই পান চাষ করি। তবে বিগত বছরগুলোতে খরচ পুষিয়ে লাভবান হয়েছি। অন্য কোনো আয়ের উৎস নেই, পান বিক্রি করে যে আয় হয় তা দিয়েই চলে সংসার। তবে এই বছরে এখনো পর্যন্ত ২ লাখ টাকার পান বিক্রি করে লোকসানে রয়েছি। এদিকে ঋণের কিস্তি পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে।নুরাবাদ ইউনিয়নের চাষি নিমাই বৈরাগী বলেন, দীর্ঘ কয়েক বছর ধরেই পান চাষাবাদ করে আসছি। চলতি মৌসুমে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ২ একর জমিতে ৯৫০টি বর পান চাষ করছি। এক পাই পান যেখানে ১ হাজার ৫০০ টাকা বিক্রি হয়েছে, সেই পান এখন ৬০০ টাকা বিক্রি হয়। সার-ঔষধের দাম অনেক, খরচের সাথে আয়-ব্যয়ের হিসেব মিলছে না। সরকার অন্যান্য কৃষিতে কৃষকদের সার-বীজসহ বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকেন। এই পান নিত্য প্রয়োজনীয়, তবে আমরা পান চাষিরা সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা জানান, বিভিন্ন কারণে পান চাষিরা বিগত বছরগুলোর তুলনায় এবছরে দাম কিছুটা কম পাচ্ছেন। তবে আমরা কৃষি অফিস থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।তিনি বলেন, কৃষকদের কাছ থেকে কথা বলে জেনেছি, যদি পান বিদেশেও রপ্তানি বাড়ানো যায় তাহলে কৃষকরা আশানুরুপ দাম পাবে। এছাড়াও সরকার মাঠ ফসলের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে। তবে পান চাষিদের জন্য প্রণোদনার সুযোগ নেই। ভবিষ্যতে যদি সরকার পান চাষিদের জন্য কোনো বরাদ্দ দেয় তাহলে আমরা তাদেরকে সহায়তা করতে পারবো।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তাসকিন
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তাসকিন

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে পরে ব্যাট করেছিল Read more

যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের ৫ দফা প্রস্তাব
যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের ৫ দফা প্রস্তাব

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ ও শিগগিরই এই বিষয়ে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন এবং পাকিস্তান।মঙ্গলবার Read more

লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০
লস অ্যাঞ্জেলেসে ভিড়ে গাড়ি চাপায় আহত ৩০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে মানুষের ভিড়ে গাড়ি চাপা দেয়ার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের Read more

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ
উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও Read more

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর
সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩ মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে, সে সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ অথবা সরকার Read more

শীঘ্রই পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলসচিব
শীঘ্রই পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলসচিব

খুব শিগগির ঢাকা-পাবনা সরাসরি রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম শোভন।শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পাবনার বেড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন