ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আর কোনো রিট আমলে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এমনই মন্তব্য করেছেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ।এদিন প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট করেন মো. জুলিয়াস সিজার তালুকদার।এই রিট শুনতে অপরাগতা প্রকাশ করে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে আগে রিট নিয়ে এসেছিল। আমরা ফিরিয়ে দিয়েছি। ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগ ইনটারফেয়ার করেছে। তাই আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না।’আদালত বলেন, ‘আপনারা ভুল বুঝিয়ে রিটটি মেনশন করেছেন। আমরা যদি জানতাম এটা ডাকসু নির্বাচন নিয়ে, তাহলে এটা নিতাম না।’পরে আদালত রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট করেন মো. জুলিয়াস সিজার তালুকদার; যিনি ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছিলেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। ডাকসু নির্বাচনের পাশাপাশি ডাকসু হল সংসদ নির্বাচনও স্থগিতের নির্দেশনা চাওয়া হয়।জুলিয়াস সিজার তালুকদারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, মর্মে রুল জারির আরজি জানানো হয় রিটে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার নিখোঁজ ছাত্রদল নেতা, উদ্ধার হলো শুধু মোটরসাইকেল
নেত্রকোনার নিখোঁজ ছাত্রদল নেতা, উদ্ধার হলো শুধু মোটরসাইকেল

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীম (৩০) পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। শনিবার (০৫ জুলাই) রাতে একটি সেতুর নিচ Read more

ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক
ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি দুই হিজরাকে আটক করেছে বিজিবি।শনিবার (১০ মে) Read more

সুপ্রিম কোর্টের বিচারকদের যৌক্তিক বেতনের নির্দেশনা চেয়ে রিট
সুপ্রিম কোর্টের বিচারকদের যৌক্তিক বেতনের নির্দেশনা চেয়ে রিট

সুপ্রিম কোর্টের বিচারকদের মর্যাদা, দায়িত্ব ও কাজের পরিমাণের তুলনায় যৌক্তিক বেতন ও পারিতোষিকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। Read more

গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প
গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প

ডেনমার্কের মালিকানাধীন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা পেতে একের পর লাগামহীন মন্তব্য করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো Read more

এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতাকে মূলমন্ত্র করে গড়ে ওঠা সাংবাদিক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আজ গৌরবময় এক যুগে পা রাখল। ২০১৪ Read more

কিশোরগঞ্জে মশাল মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
কিশোরগঞ্জে মশাল মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিতদের আয়োজিত মশাল মিছিলে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন