সিরাজগঞ্জের কাজীপুরে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার দুইশ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়। বিতরণ কাজের উদ্বোধন করেন কাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাঈমা জাহান সুমাইয়া। এসময় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ৫ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) বিনামূল্যে প্রদান করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় Read more

দুদকে দুর্নীতি আছে স্বীকার করলেন দুদক চেয়ারম্যান মোমেন
দুদকে দুর্নীতি আছে স্বীকার করলেন দুদক চেয়ারম্যান মোমেন

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, 'দুদক সমাজের বাইরের কোন প্রতিষ্ঠান না, এখানেও দুর্নীতি আছে। এখানকার দুর্নীতি কতটা কমানো Read more

বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা
বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা

দিনের আলো ফুরিয়ে আকাশে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। ঘড়ির সময়ও বলে দিচ্ছে তারিখেরও বদল হয়েছে। মাঝরাত তখন ২টা ছুঁই Read more

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পারিবারিক কলহের জেরে করিম মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী সোনাবান বিবি (৬৫)-কে শাবল Read more

‘আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প’
‘আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে তার সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই পূর্ণ করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ Read more

মিরপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩, ফের আগুনের আশঙ্কা
মিরপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩, ফের আগুনের আশঙ্কা

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ পোশাক-কর্মী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন