বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ইতিমধ্যে নির্বাচনী ট্রেন চালু হয়েছে। প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘কোন বাধাই আর নির্বাচনী ট্রেন থামাতে পারবে না।’বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, একটি দল পিআর নাকি জিআর পদ্ধতির কথা বলে, জনগণ পিআর জিআর কিছু বোঝে না। তারা বলে পিআর ছাড়া নির্বাচনে যাবে না। আবার তলে তলে ঠিকই নির্বাচনের প্রস্তুতি নেয়। বেহেশতের টিকিট বেঁচে।বাচ্চু আরও বলেন, ‘ত্যাগী নির্যাতিত নেতারাই নির্বাচনে মনোনয়ন পাবেন। আমাদের নেতা তারেক রহমান সব খবর রাখেন। যারা ১৭ বছর জেল জুলুম উপেক্ষা করে মাঠে থেকেছেন, তারেক রহমান তাকেই মূল্যায়ন করবেন।’এর আগে বিকেল ৫টায় সাইদুর রহমান বাচ্চু এবং উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ করে।র‌্যালী শেষে উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কে এম শরফুদ্দিন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন।সমাবেশে সাবেক আহবায়ক আব্দুল ওয়াহাব, যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন প্রমুখসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নাদিরা, নাসিরসহ জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
আনোয়ারায় বিএনপির মিছিলে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজ ফরহাদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৪) মে বিকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকা Read more

৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ Read more

কাশিমপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকার, গ্রেফতার ১
কাশিমপুরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকার, গ্রেফতার ১

গাজীপুরের কাশিমপুরে আল-আমিন (১২) নামের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক হুজুরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত হুজুরের নাম আশরাফুল ইসলাম (৩০)।তিনি Read more

৭২ বছর বয়সেও থেমে নেই বৃদ্ধ আব্দুর রশিদের জীবনযুদ্ধ
৭২ বছর বয়সেও থেমে নেই বৃদ্ধ আব্দুর রশিদের জীবনযুদ্ধ

৭২ বছর বয়সেও থেমে নেই জীবনযুদ্ধ। বয়সের ভারে নুজ্ব। শরীর নুইয়ে পড়েছে, কপালে বার্ধক্যের গভীর ভাঁজ। যে বয়সে নাতি-নাতনিদের নিয়ে Read more

ঈদ ঘিরে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ
ঈদ ঘিরে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ

ঈদুল আজহায় যাত্রা নিরাপদ করতে নৌপথে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। তার মধ্যে ঈদের আগে ৩ দিন এবং পরে Read more

কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন