ঠিক যেন জসীমউদ্দিনের আসমানী কবিতার সেই আসমানীর ঘর। একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। থাকার কষ্টের সাথে খাবারের কষ্ট, ঘুমাতে পারেন না বৃদ্ধা ফজিলা বেগম। মানুষ দিলে খাবার খেতে পারেন, তা না হলে না খেয়ে থাকেন।টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত ওমর ফারুকের স্ত্রী ফজিলা বেগমের জীবন কাটছে এভাবেই।৬০ বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন এক যুগ আগে। দাম্পত্য জীবনে ৩ ছেলে। তারাও প্রতিবন্ধী। বড় ছেলে ইফতিখার ৫ বছর ও মেঝো ছেলে সোহেল ৪ বছর আগে মারা গেছেন। ছোট ছেলে প্রতিবন্ধী জুয়েল ও নাতনী জান্নাতকে (১০) নিয়ে এক জীর্ণশীর্ণ ঘরে বসবাস করছেন তিনি।ফজিলা বেগম জানান, গত ২২ বছর ধরে স্বামীর রেখে যাওয়া একমাত্র ঘরে বসবাস করছেন তিনি।সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের টিনের চাল মরিচা ধরে জরাজীর্ণ হয়ে বৃষ্টির পানি ভিতরে পড়ছে, চারপাশের বেড়া ও দরজা-জানালাগুলো ভাঙাচোরা। বৃষ্টির পানি ঠেকাতে দেওয়া হয়েছে পলিথিন ও কম্বলের ছাউনি। একই অবস্থা শৌচাগারের।বৃদ্ধা ফজিলা জানান, একটা থাকার ঘর পেলে জীবনের শেষ বয়সে শান্তিতে মরতে পারতাম। বৃষ্টি এলে তো ঘরের মধ্যে পানি পড়ে। কত কষ্ট করে থাকছি। দেখার কেউ নেই।তিনি আরো জানান, আশপাশের মানুষ যে খাবার দেয় তা দিয়ে দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে আছি। একমাত্র প্রতিবন্ধী ছেলের চিকিৎসা তো দূরের কথা, গত ২২ বছরে তার পছন্দমতো কোন খাবার আমি খাওয়াতে পারিনি। আমার মেঝো ছেলে মারা গেছে ৪ বছর হলো, তার রেখে যাওয়া একমাত্র মেয়ে জান্নাতকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, তাকে কোনদিন কিছু খাওয়া বা কেনার টাকাও দিতে পারি না।স্থানীয়রা জানান, বৃদ্ধা ফজিলা বেগম সত্যিই একজন গরীব ও অসহায় মানুষ। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় খেয়ে না খেয়ে তার জীবন চলছে। নতুন ঘর নির্মাণ করার সামর্থ্য তার নেই। তার একটি ছেলে জীবিত, সেও প্রতিবন্ধী। সরকারি কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার পাশে দাঁড়ালে তিনি শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন।এদিকে গত ৩১ আগস্ট রাতে তার বাড়ি থেকে মোবাইল ও চাল চুরির ঘটনা ঘটেছে। বৃদ্ধা ফজিলা বেগম জানান, মানুষের কাছে চেয়ে কিছু টাকা দিয়ে চাল কিনেছিলাম। গতরাতে আমার ভাঙা ঘর থেকে চাল চুরি হয়েছে।স্থানীয় ইউপি সদস্য মামুন সিকদার বলেন, ফজিলা বেগম খুবই অসহায়। ভাঙা ঘরে বৃষ্টি-বাদল আর শীতের দিনে খুব কষ্ট হয় তার। মাথা গোজার ঠাঁই নেই। একটা ঘর হলে তিনি ভালোভাবে থাকতে পারবেন। তার ছেলে প্রতিবন্ধী ভাতা পান। ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে খুব দ্রুত তাকে সাহায্য করা হবে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ জানান, ফজিলা বেগমের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই তার বিধবা ভাতার ব্যবস্থা হবে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, বৃদ্ধা ফজিলা বেগমের থাকার ঘর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!
চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!

টলিউডের আলোচিত দুই মুখ সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য। বড় পর্দা হোক বা ওটিটি, বহুবার জুটি হিসেবে দেখা গেছে তাঁদের। Read more

ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করে ইউক্রেনকে বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখন সবচেয়ে Read more

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করা নিয়ে বিশেষ সতর্কবার্তা
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করা নিয়ে বিশেষ সতর্কবার্তা

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করার বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা জানিয়েছেন Read more

হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে
হাদি হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) Read more

যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান
যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন পোশাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন