দুনিয়ার আলো দেখা ও পড়াশোনা সবকিছুই ভালোভাবে চলছিল। হঠাৎ চোখে দেখা দেয় সমস্যা। এর পর থেকে দু’বছর ধরে চোখ দিয়ে কিছুই দেখতে পারছে না শিক্ষার্থী মর্জিনা আক্তার। এর মধ্যে পড়াশোনা অনিশ্চিত হয়ে বন্ধ হয়ে যায়। থমকে দাঁড়ায় লেখাপড়ার স্বপ্ন। বর্তমানে অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারছে না পরিবার। ফলে নিদারুণ কষ্টে দিন কাটছে।কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্য পরুরা ৯নম্বর ওয়ার্ডের হতদরিদ্র মো. মস্তুফা মিয়ার মেয়ে মর্জিনা আক্তার (১৬)। স্থানীয় দাখিল মাদ্রাসায় নবম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। কিন্তু চোখে দেখা বন্ধ হওয়ার সাথে সাথে থেমে যায় পড়াশোনার স্বপ্ন। একসময় দুরন্ত মেয়েটি এখন ঘরবন্দী সময় কাটছে। সহপাঠীদের নিয়ে পড়াশোনা এখন তার জন্য স্বপ্নের মতো। অনিশ্চিত এক ভবিষ্যতের মুখোমুখি হয়ে আছে।সরকারি-বেসরকারি ও দানশীল মানুষের সহায়তায় ভালো চিকিৎসা পেলে দুনিয়ার আলো দেখতে পাবে তাদের সন্তান, এমনটাই বলছে পরিবার ও এলাকাবাসী।সরেজমিনে গিয়ে পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে লেখাপড়া করতো মর্জিনা। পড়াশোনার প্রতি তার মনযোগ ছিল সবসময়ই। সবসময়ই স্বপ্ন দেখতো লেখাপড়া শেষ করে ভালো কিছু করে পরিবারের স্বপ্ন পূরণ করবে। কিন্তু হঠাৎ তার দেখা দেয় সমস্যা। এর পর থেকে দু’বছর পার হয়েছে, এখনো চোখে কিছুই দেখতে পারছে না। ৮ সদস্যের পরিবার নিয়ে পিতা মস্তুফা মিয়ার পক্ষে ভরণপোষণ কঠিন হয়ে যাচ্ছে। এর মধ্যে পাঁচ ছেলে ও এক মেয়ে। দারিদ্র্যতার কষাঘাতে জর্জরিত তার পরিবার। গ্রামে ঘুরে ঘুরে হকারি করে যা কিছু অর্জন করেন, তা দিয়ে খাবার জোগান দেওয়া কষ্টসাধ্য তার পক্ষে। সহায় সম্বল যা ছিল, তা সহ প্রতিবেশীদের থেকে ধার করে অর্থ নিয়ে মেয়ের চোখের চিকিৎসায় খরচ করেছেন। কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। ফলে বর্তমানে চিকিৎসা বন্ধ আছে।পিতা মো. মস্তুফা মিয়া বলেন, ‘যা সম্বল ছিল, সবকিছুই মেয়েটার পিছনে শেষ করছি। লেখাপড়ার ইচ্ছে ছিল, কিন্তু চোখের কারণে সব শেষ। আল্লাহ ছাড়া আর কে আমাদের দেখবে? আমরা নিরুপায় আছি তাকে নিয়ে।’মা ফাতেমা বেগম বলেন, ‘কেউ যদি এগিয়ে আসতো, আমাদের জন্য রহম হতো। এমন ভালো একটা মেয়ের হঠাৎ কি হলো চোখে, এটাই দুঃখ আমাদের। সঠিক চিকিৎসা পেলে মেয়েটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতো।’উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ‘খোঁজ নিয়ে তাকে সরকারি সহযোগিতার বিষয়ে উদ্যোগ নিবো।’কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ‘অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে একজন শিক্ষার্থীর জীবন থেমে থাকাটা দুঃখজনক। আমি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ শীঘ্রই গ্রহণ করবো। এছাড়াও দানশীল মানুষ এই শিক্ষার্থীর জন্য এগিয়ে আসলে কাজটি সহজ হবে।’এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার
প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

দেশে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদ Read more

পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার Read more

হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী

পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ রাত সোয়া ২টা থেকে। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে Read more

গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে
গাজামুখী জাহাজ থেকে আটক কর্মীদের নেওয়া হচ্ছে ইসরায়েলে

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় নৌবহরে থাকা সুইডিশ জলবায়ু কর্মী Read more

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ
সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দেশটির একটি চিকিৎসা সংস্থা দারফুরে গণহত্যার Read more

১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন