ফরিদপুরের আলফাডাঙ্গায় এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে বিদেশে ভালো বেতনের চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগে জানা যায়, উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শামিম আহমেদ (৩০) নিজেকে আদম ব্যবসায়ী পরিচয় দেন। তিনি নিজেকে সামকো নামে একটি এজেন্সির মালিক দাবি করেন। রাজধানীর ভাটারা বারিধারা জে ব্লকে প্রতিষ্ঠানটির অবস্থান। এই এজেন্সির নাম করে শামিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে লোকজনকে বিদেশে পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই বিদেশে পাঠাতে পারেননি তিনি। বরং ভুয়া ভিসা, কোর্সের জাল সনদ, ওয়ার্ক পারমিট ও বিমানের টিকিট ধরিয়ে দিয়ে প্রতারণা করেন। তার প্রতারণার শিকার হয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে। ভুক্তভোগী একটি পরিবার শামিমের বিরুদ্ধে মামলাও করেছেন। মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।অনুসন্ধানে জানা যায়, গত ২০২৪ সালে শামিমের বিরুদ্ধে মালয়েশিয়া পাঠানোর নাম করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে খুলনার দিঘলিয়া উপজেলার সিরাজুল ইসলাম মিরন নামে এক ভুক্তভোগী আদালতে একটি মামলা করেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী সিরাজুল ইসলামকে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক ধাপে ৫ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন শামিম। কিন্তু শেষপর্যন্ত তাকে বিদেশ নিতে পারেননি। পরবর্তীতে সে টাকা ফেরত চাইলেও দিতে অস্বীকৃতি জানান। এরপর বাধ্য হয়ে সে খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে শামিমসহ তার পরিবারের আরো তিন সদস্যের বিরুদ্ধে একটি মামলা করেন। পরবর্তীতে আদালত মামলাটি আমলে নিয়ে শামিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মোহাম্মদ দিদার নামে এক ভুক্তভোগী বলেন, ‘আমাকে ইউরোপে পাঠানোর কথা বলে ১৪ লাখ টাকা নিয়েছে। সব ডকুমেন্ট জাল বলে পরে জানতে পারি। এখন ফোন ধরছে না, টাকাও ফেরত দিচ্ছে না।’আবু বক্কর সিদ্দিক নামে অপর এক ভুক্তভোগী জানান, ‘আমাকে মালয়েশিয়া পাঠানোর নাম করে শামিম আমার নিকট থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে। কিন্তু প্রায় এক বছরেও তিনি বিদেশে নিতে পারেননি। আমার টাকাও ফেরত দেয়নি। এখন তার অফিস বন্ধ। শুনেছি বাড়ি থেকেও পালিয়েছে। পরে বুঝতে পারি তিনি বড়মাপের একজন প্রতারক।’মিলন হোসেন, মোহাম্মদ ইকবাল ও কৃষ্ণ কুমার দাশ নামে একাধিক ভুক্তভোগী বলেন, আমরা বিদেশে যাবার জন্য শামিম হোসেনকে টাকা দিই। কিন্তু তিনি আমাদের কাউকেই বিদেশে নিচ্ছেন না। আমরা সবাই কমপক্ষে দুই বছর ধরে ভুক্তভোগী। আমাদের অনেক স্বপ্ন ছিল, বিদেশে গিয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনব। কিন্তু সেটা আর হচ্ছে না। এই প্রতারকের কথায় আমরা কমপক্ষে ৫০ জনের বেশি মানুষ ফাঁদে পড়েছি। কম করে হলেও এক কোটি টাকা হাতিয়ে নিয়ে সে এখন লাপাত্তা। আমরা পাওনা টাকা ফেরত চাই, পাশাপাশি প্রতারক শামিমের বিচার চাই।এদিকে অভিযুক্ত শামিম আহমেদ গাঁ-ঢাকা দেওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইলফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘শামিম আহমেদের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি ওয়ারেন্টের কপি পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি: তথ্য উপদেষ্টা
আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি: তথ্য উপদেষ্টা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেয়া হবে বলেও মন্তব্য করেছেন অন্তর্বর্তী Read more

তেলের ভাউচারের ধাক্কায় খাদে রোলার, ১০ ঘণ্টা পর চালকের মরদেহ উদ্ধার
তেলের ভাউচারের ধাক্কায় খাদে রোলার, ১০ ঘণ্টা পর চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাবিব উল্লাহ (৬০) নামে এক রোলার চালক। দুর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর ভাউচারের Read more

ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
ধামইরহাটে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর ধামইরহাটে কৃষকের রোপা-আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে প্রয়োগে ধানগাছ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খেলনা ইউনিয়নের Read more

সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানালেন তারেক রহমান
সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানালেন তারেক রহমান

মাতৃভূমিতে পৌঁছেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক Read more

মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত
মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষের ছুরিকাহত হয়ে ১৭ দিন পর কাউছার খান (২০) নামে এক যুবক মারা গেছেন।শনিবার (২৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন