ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া প্রেম ও গোপন বিয়ের কারণে জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়ে প্রবেশ করেছেন পারভেজ হোসেন (৩০)। শ্বশুর-শাশুড়ির নির্মম নির্যাতনের শিকার হয়ে মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার পর বর্তমানে তিনি মৃত্যু যন্ত্রণায় আইসিইউতে চিকিৎসাধীন।এর আগে তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় অপহরণের মামলা করেন শ্বশুর লুৎফর শিকদার।পারভেজের পিতা মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, ‘ওরা আমার ছেলের জীবনটা কেড়ে না নেওয়া পর্যন্ত ক্ষ্যান্ত হবে না।’জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরে যশোর শহরের নীলগঞ্জ এলাকার লুৎফর শিকদারের মেয়ে চাঁদনী আক্তার লতার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর বন্দরের মহিউদ্দিন চৌধুরীর ছেলে পারভেজের। চলতি বছরের ২১ এপ্রিল তারা গোপনে বিয়ে করেন। পারভেজের পরিবার বিয়ে মেনে নিলেও নারাজ ছিলেন লতার পরিবার। পরে লুৎফর শিকদার কৌশলে বিয়ে মেনে নেয়ার কথা বলে জামাই ও মেয়েকে চট্টগ্রাম থেকে যশোরে নিয়ে আসেন। এরপর লুৎফর শিকদার জামাই পারভেজ ও তার পিতার নামে নাবালিকা অপহরণ মামলা দিয়ে পারভেজকে কোতোয়ালি পুলিশে সোপর্দ করেন। ২ মাস ৭ দিন হাজতবাসের পর ৩ জুলাই জামিন পান পারভেজ।পারভেজের পিতা মহিউদ্দিন চৌধুরী জানান, ছেলের প্রেমের বিয়ে মেনে নিয়েছিলাম বলে তাকেও মামলার আসামি হতে হয়েছে। লতা নিজের ইচ্ছায় পারভেজকে বিয়ে করলেও অপহরণের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এখন ওরা আমার ছেলের জীবনটা কেড়ে নিতে চাইছে।মহিউদ্দিন চৌধুরী জানান, মামলা নিষ্পত্তি ও মীমাংসার নামে পারভেজকে পুনরায় যশোরে ডেকে আনা হয়। পারভেজ শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টায় শ্বশুর লুৎফর শিকদারের বাড়িতে যান। শনিবার (৩০ আগস্ট) সকালে নাস্তার পর শ্বশুরকে মামলা তুলে নিতে ও তাদের ক্ষমা করে বিয়ে মেনে নেওয়ার জন্য অনুরোধ করেন পারভেজ। এতে শ্বশুর লুৎফর শিকদার ও শাশুড়ি রাশেদা বেগম শিকদার ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে। ঘটনা ভিন্নখাতে নিতে তাকে থানায় নিয়ে যান। পরে পুলিশের পরামর্শে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে পারভেজ রাজারবাগের বিএনকে হাসপাতালের আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ঘটনার সঠিক বিচার দাবি করেছেন মহিউদ্দিন চৌধুরী।এদিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন পারভেজ জানিয়েছিলেন, কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে শ্বশুর-শাশুড়ি তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। হত্যার উদ্দেশ্যে মুখে বিষ ঢেলে দেয়। পরে তারা কুকুরের মতো তাকে টেনে হেঁচড়ে বাড়ির বাইরে নিয়ে আসে।এ বিষয় জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর
আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর

রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর এলাকাটি গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল হলেও এখানকার সড়কের অবস্থা যেন চরম অবহেলার প্রতিচ্ছবি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি রূপ Read more

ভোলায় বিএনপি–বিজেপি উত্তেজনা, পুলিশের গুলি
ভোলায় বিএনপি–বিজেপি উত্তেজনা, পুলিশের গুলি

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি Read more

সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দলটির মিডিয়া সেলের সদস্য Read more

জয় পেল না মেসিবিহীন মায়ামি
জয় পেল না মেসিবিহীন মায়ামি

মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই এফসি সিনসিনাটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের Read more

আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস
আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও এখনো এ নিয়ে কোনো প্রজ্ঞাপন Read more

বাগদান সারলেন ইশরাক, পাত্রী কে
বাগদান সারলেন ইশরাক, পাত্রী কে

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সেরেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পরিয়েছেন।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন