টানা ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ পহেলা সেপ্টেম্বর থেকে জেলে, বনজীবী ও দেশি-বিদেশি পর্যটকদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার। বন বিভাগের অনুমতি নিয়ে আজ থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন সংশ্লিষ্টরা। ফলে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চলে সৌন্দর্য উপভোগ করতে আসা দেশি-বিদেশি পর্যটকদের সরব উপস্থিতিতে কোলাহলপূর্ণ হয়ে উঠবে সুন্দরবন। দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের দ্বার খোলায় অপেক্ষার প্রহর গুনছেন পর্যটন ব্যবসায়ী ও জেলেরা। সেই লক্ষ্যে শরণখোলা উপজেলার জেলে পল্লীতে ফিরে এসেছে চিরচেনা রূপ। জেলে পল্লীতে ঠুকঠাক শব্দে নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে প্রথম দিনেই সুন্দরবনে প্রবেশের জন্য নিরলস পরিশ্রম করছেন তারা। এদিকে, পর্যটন ব্যবসায়ীরাও তাদের ট্যুরিস্ট বোটগুলো মেরামত ও রঙ দিয়ে প্রস্তুত করে তুলেছেন। দীর্ঘ বিরতির পর তারা আশা করছেন, পর্যটকদের আগমন সুন্দরবনের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে। বন বিভাগ সূত্রে জানা গেছে, মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় প্রতিবছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যদিকে, টানা নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছেন সুন্দরবনের ওপর সরাসরি নির্ভরশীল জেলেরা। বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেকেই পাড়ি জমিয়েছেন শহরে। কয়রা, পাইকগাছা, দাকোপ ও শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জেলেরা বলেন, তিন মাসের নিষেধাজ্ঞার কারণে তাদের চরম অভাব-অনটনে দিন কাটাতে হয়েছে। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করলে জেলে পরিবারগুলোতে দারিদ্র্যতা থেকে যাবে। নিষেধাজ্ঞার সময়সীমা তিন মাস থেকে কমিয়ে দুই মাসে আনা উচিত বলে দাবি করেন তারা। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, নিষেধাজ্ঞা শেষে আজ ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি পাবেন জেলে ও পর্যটকরা। এ উপলক্ষে গত ২৭ আগস্ট বুধবার সুন্দরবনের ওপর নির্ভরশীল পেশাজীবীদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়, যেখানে সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘১৪ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারেনি, নেই নির্বাচন আয়োজনের সক্ষমতা’
‘১৪ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারেনি, নেই নির্বাচন আয়োজনের সক্ষমতা’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ১৪ মাসেও সরকার নিজের ‘ফিটনেস’ তৈরি করতে পারেনি। হাতে সময় আছে মাত্র ৪ Read more

কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক
কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক

গাজীপুরের কালিয়াকৈরে সেনাবাহিনীর অভিযানে এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় এ Read more

সাকিবের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ ডিসেম্বর ২০২৫)
সাকিবের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ ডিসেম্বর ২০২৫)

আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আজ আবারও খেলতে নামবেন সাকিব আল হাসানরা। তার দল এমআই এমিরেটস রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে Read more

ঢাকায় বাড়তে পারে শীতের তীব্রতা
ঢাকায় বাড়তে পারে শীতের তীব্রতা

ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে আগের তুলনায় দিনে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। তবে আবহাওয়া শুষ্কই থাকবে। শনিবার Read more

সুদানে সেনাঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ২৭
সুদানে সেনাঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ২৭

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে ২৭ জনকে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস Read more

গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?
গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচিকে ঘিরে হামলা, সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানির ঘটনার পর বুধবার রাত থেকে সেখানে কারফিউ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন