গভীর রাতে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।  রবিবার (৩০ আগস্ট) রাত স্থানীয় সময় ২৩:৪৭ মিনিটে (১৯:১৭ জিএমটি) আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০ এবং এর গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল), যা একে আরও বিধ্বংসী করে তুলেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রাথমিকভাবে জানা গেছে, নানগারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে ১১৫ জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে। ভূমিকম্পের পর অন্তত তিনবার আফটারশক (পরাঘাত) অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।ভূমিকম্পটি আফগানিস্তানের রাজধানী কাবুলেও কয়েক সেকেন্ড ধরে কাঁপন সৃষ্টি করে। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও এর প্রভাব অনুভূত হয়েছে।কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ দুর্গম এলাকা এবং ভঙ্গুর, ভূমিকম্প-অসহনশীল বাড়িঘরের কারণে ক্ষয়ক্ষতি ব্যাপক হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নতুন বাজার মোল্লা বাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মাওলানা মরহুম আতিকুর রহমান আবু Read more

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করা নিয়ে বিশেষ সতর্কবার্তা
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করা নিয়ে বিশেষ সতর্কবার্তা

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করার বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা জানিয়েছেন Read more

ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা
ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা

অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ঢাকার একটি আদালতে Read more

ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান
ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান

দীর্ঘ ২৬ মাস ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত তৃতীয় শ্রেণির ছাত্র রাফসান। চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও গ্রামীণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন