বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২০১৩ সালে পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।রোববার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলামের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। মামলায় পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। পরবর্তীতে একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।অভিযোগপত্রের পরে মির্জা ফখরুলের আইনজীবীরা মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান। উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন। এরপরে উচ্চ আদালতের আদেশ আমলে নিয়ে মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে অন্যান্য আসামির বিরুদ্ধে বিচার চলবে বলে রায়ে বলা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্দোলনকারীদের নতুন নির্দেশনা ইশরাকের
আন্দোলনকারীদের নতুন নির্দেশনা ইশরাকের

আন্দোলনরত অনুসারীদের নতুন নির্দেশনা দিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার (২০ মে) ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নির্দেশনা তিনি।ফেসবুকে Read more

সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক
সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন Read more

৭ অক্টোবর: নামাজের সময়সূচি
৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২২ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৪ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার
পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার

মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম Read more

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা সংগীতব্যক্তিত্ব মাহবুবা রহমান মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) Read more

তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।আজ শনিবার রাতে নিজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন