সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রবিবার (৩১ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানকে তলব করে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। গত ১ জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। সেই ব্যাখ্যা দিয়েই প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে আজ পদত্যাগপত্র জমা দেন তিনি। ইতোমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে।এর আগে গত ২৩ মার্চ বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছিলেন রাষ্ট্রপতি।২০২৪ সালের ১৬ অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। একইসঙ্গে তাদের বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১২ বিচারপতি হলেন- বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।অভিযোগ ওঠার পর ওই ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এরই ধারাবাহিকতায় অভিযোগের ব্যাখ্যা দিতে ডাকা হয় বিচারপতি মো. আক্তারুজ্জামানকে।প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি Read more

একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে দেশ
একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে দেশ

দীর্ঘ বর্ষার পর এবার দেশ থেকে পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আর কয়েক দিনের মধ্যেই Read more

জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর

নদীমাতৃক জনপদ পটুয়াখালীর গলাচিপার জেলেদের জন্য নদীতে ইজারা মুক্ত মাছ ধরার ঘোষণা দিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী Read more

ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জে প্রেমিকার গ্রামে এসে বিষপান, কলেজছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জে প্রেমিকার গ্রামে এসে বিষপান, কলেজছাত্রের মৃত্যু

চার বছর আগে টিকটকে পরিচয়, এরপরে প্রেমের সম্পর্কে জড়িয়ে ২০২৫ সালের জানুয়ারি মাসে ঠাকুরগাঁওয়ের কলেজছাত্র গোলাম ফেরদৌস দুর্লভ বিয়ে করেন Read more

শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায়, সমাধানে কী করছে সরকার?
শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায়, সমাধানে কী করছে সরকার?

তিন দফা দাবিতে ক্লাস ছেড়ে আন্দোলনের মাঠে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অন্যদিকে ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সারাদেশে কলেজ শিক্ষকদের Read more

শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন