এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের জেরে স্থানীয়দের সঙ্গে আবারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।রবিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটসংলগ্ন এলাকায় ফের এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নম্বর গেটে আসিফ ভিলা নামক বাসায় কিছু শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে উদ্ধারের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে তাদের উদ্ধার করতে গেলে স্থানীয়রা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় স্থানীয়দের সঙ্গে আলোচনা করতে যাওয়া উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনও আহত হন।বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোমিন বলেন, ‘আমরা আটকে পড়া আসিফ ভিলা থেকে শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়েছিলাম। পরে উদ্ধারের এক পর্যায়ে স্থানীয়রা আমাদের উপর অতর্কিত আক্রমণ করে। এতে প্রায় ২৫ জন আহত হয়েছে।’গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিতণ্ডার জেরে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হন।শিক্ষার্থীরা জানান, গতকাল রাত সাড়ে ১১টায় ভাড়া বাসায় ফিরতে দেরি হওয়ায় এক নারী শিক্ষার্থীকে ওই বাড়ির নিরাপত্তাকর্মী হেনস্তা ও মারধর করেন। খবর পেয়ে সহপাঠীরা গিয়ে তাকে ধরার চেষ্টা করলে স্থানীয়রা মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বাচামিয়ার দোকানসংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের ওপর চারদিক থেকে হামলা হয়, পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো দুই নম্বর গেট এলাকা থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পর্যন্ত। পরে বিশ্ববিদ্যালয় থেকেও মাইকে বিষয়টি জানানো হয়।হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতেও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে কেমিক্যাল পান করে শ্রমিকের আত্মহত্যা
কালিয়াকৈরে কেমিক্যাল পান করে শ্রমিকের আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় কাজের সময় বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেছেন মো. ইদ্রিস আলী (২৩) নামের এক Read more

যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার
যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার

বয়স্ক কয়েদিদের মুক্তি দিতে যাবজ্জীবন সাজা ৩০ বছর থেকে কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল Read more

কে এই আজিজ মোহাম্মদ ভাই?
কে এই আজিজ মোহাম্মদ ভাই?

দীর্ঘ ২৯ বছর পর ঢাকাই চলচ্চিত্রের ‘অমর’ নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এ মামলায় সর্বমোট ১১ Read more

‘ধুরন্ধর ২’-এ রণবীরের ঝলক, খোলামেলা প্রশংসা করলেন আল্লু অর্জুন
‘ধুরন্ধর ২’-এ রণবীরের ঝলক, খোলামেলা প্রশংসা করলেন আল্লু অর্জুন

গতকাল প্রিভিউ শো-তে কিছুটা ঝামেলার সম্মুখীন হলেও আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধরের নতুন স্পাই অ্যাকশন থ্রিলার Read more

মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার Read more

গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র গাজার নাগরিকদের জন্য সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করেছে। শনিবার (১৬ আগস্ট) স্টেট ডিপার্টমেন্ট জানায়, সাম্প্রতিক কিছু আবেদন প্রক্রিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন