নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে সিএনজি স্টেশন মালিক তিতাসের অবসরপ্রাপ্ত এক ডিজিএমের সিএনজি স্টেশনে অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস বিক্রির অভিযোগ পাওয়া গেছে।এ অভিযোগে অর্ধশতাধিক গ্যাস সিলিন্ডার বোতলসহ একটি গাড়ি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় আটক করা হয়েছে চালক রফিকুল ইসলামকে। শনিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিমরাইল এলাকায় তিতাসের সাবেক ডিজিএম মহিদুল ইসলামের মালিকানাধীন রিনালয় সিএনজি অটো ফিলিং স্টেশন থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে রহস্যজনক কারণে সিএনজি স্টেশনের কাউকে আটক করেনি পুলিশ।আটক চালক রফিকুল ইসলাম ঝালকাঠি জেলার নলসিটি থানার সরবহার গ্রামের আবু হানিফের ছেলে। তিনি গত ১৫ দিন ধরে মুন্সিগঞ্জের মুক্তারপুর শাহ সিমেন্ট কারখানায় গাড়ি চালক হিসেবে কাজ করছেন। গাড়ি ভর্তি সিলিন্ডার বোতলগুলো শাহ সিমেন্ট কারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল।রিনালয় সিএনজি স্টেশনের অ্যাকাউন্টিং ম্যানেজার আনিসুর রহমান জানান, স্টেশনটির মালিক তিতাসের অবসরপ্রাপ্ত ডিজিএম মহিদুল ইসলাম। ঢাকার সায়েদাবাদসহ দেশের বিভিন্ন প্রান্তে তার ৫-৬টি সিএনজি স্টেশন রয়েছে।স্টেশনটির টেকনিশিয়ান হাসিবুর রহমান জানান, মালিক মহিদুল ইসলামের নির্দেশে সিলিন্ডার বোতলে গ্যাস সরবরাহ করছেন। স্বাভাবিক গাড়ি থেকে সিলিন্ডার বোতলে দেওয়া গ্যাসের দাম কিছু বেশি রাখা হয়। নারায়ণগঞ্জ তিতাসের এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সিএনজি স্টেশন থেকে সিলিন্ডার বোতলে করে গ্যাস সরবরাহ করা সম্পূর্ণ অবৈধ।স্থানীয় ও নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, সিএনজি স্টেশনটির মূল মালিক চাঁদপুরের প্রভাবশালী সাবেক এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী ওরফে মায়া চৌধুরীর ছেলে প্রয়াত দিপু চৌধুরী। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্টেশনটি নিয়ে অনেক নাটকীয় ঘটনা ঘটে। ফলে ভয়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজ ছেড়ে চলে যায়। গত তিন মাস আগে স্টেশনটির দায়িত্ব দেন তিতাসের সাবেক ডিজিএম মহিদুল ইসলাম। ফলে কোন স্টেশনে গ্যাসের চাপ না থাকলেও এ স্টেশনে চাপ ঠিকই থাকে। তাই স্টেশনটি থেকে প্রতিদিন সিলিন্ডার করে লাখ লাখ টাকার গ্যাস সরবরাহ করা হয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে।হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আশরাফ উদ্দিন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সিএনজি স্টেশনে এসে গ্যাস সিলিন্ডার বোতল ভর্তি একটি গাড়ি জব্দ করি। গাড়িটিতে কোন নম্বর প্লেট নেই। কোন কোম্পানির নামও লেখা নেই। গাড়ির চালক রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানপট্টি বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পানপট্টি বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ও আহ্বায়ক নাসির উদ্দিন টিপুকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিরূপ মন্তব্যের প্রতিবাদে Read more

আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক
আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক

বিদ্যুতের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ৪০ Read more

টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)

প্রথম টি-টোয়েন্টির নাটকীয়তার পর আজ আবার বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি দ্বিতীয় ম্যাচে। এদিকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও মুখোমুখি আজ।ক্রিকেট২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-আফগানিস্তানসরাসরি, রাত ৮–৩০ Read more

১২ আগস্ট: নামাজের সময়সূচি
১২ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৮ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৭ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি
নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে চমক সৃষ্টি করেছেন তরুণ বামপন্থী নেতা জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে  অভাবনীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন