রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনায় লাগাম টানতে না পারলে ভারতের ওপর আরোপিত মার্কিন শুল্ক কমানো হবে না বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।কেভিন হাসেট বলেছেন, ভারত যদি রুশ অপরিশোধিত তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ভারতীয় আমদানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত জরিমানা হিসেবে আরোপিত শুল্ক কমাবেন না। মার্কিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হাসেট ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাকে ‘‘জটিল’’ বলে অভিহিত করেছেন।তিনি অভিযোগ করে বলেছেন, মার্কিন পণ্যের জন্য বাজার খুলতে অনীহা প্রকাশ করছে ভারত। এক্ষেত্রে ভারত যদি না নড়ে, তাহলে আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্পও নড়বেন না। বুধবার যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছে; এই মুহূর্তে ব্রাজিল ছাড়া বিশ্বের অন্য যেকোনও দেশের মধ্যে সর্বোচ্চ। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনায় ভারতের ওপর জরিমানা হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।হাসেট বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা ‘জটিল’ হওয়ার একটি আংশিক কারণ হলো আমরা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি ও শান্তি চুক্তি নিশ্চিত করে কোটি কোটি মানুষের জীবন রক্ষার জন্য চেষ্টা করেছি। এছাড়া আমাদের পণ্যের জন্য বাজার খোলার ব্যাপারে ভারতীয়দের উদাসীনতাও রয়েছে।ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাকে ম্যারাথনের সঙ্গে তুলনা করে হাসেট বলেন, আলোচনার জন্য দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি প্রয়োজন এবং চূড়ান্ত অবস্থানে পৌঁছানোর আগে ‘উত্থান-পতন’ উভয়পক্ষকে মেনে নিতে হবে।তিনি বলেন, ‘‘বাণিজ্য আলোচনার দিকে তাকালে দেখা যায়, আমরা সবাই শিখেছি যে দৃষ্টিভঙ্গি ধরে রাখতে হবে এবং স্বীকার করতে হবে যে চূড়ান্ত অবস্থানে পৌঁছানোর আগে কিছু উত্থান-পতন হবে।’’তবে হাসেটের মন্তব্যের সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মন্তব্যের মিল রয়েছে। এর আগে, বেসেন্ট বলেছিলেন, ভারতের ওপর উচ্চ শুল্ক শুধু ভারতের রাশিয়ান তেল কেনার জন্য নয়, বরং চলমান দীর্ঘমেয়াদি বাণিজ্য চুক্তির আলোচনার জন্যও।বুধবার ফক্স বিজনেসকে বেসেন্ট বলেছেন, ‘‘আমি ভেবেছিলাম, মে বা জুনে আমরা একটি চুক্তি করতে পারব; ভারত হয়তো প্রথম চুক্তি করবে। কিন্তু তারা আমাদের সঙ্গে ধীরে ধীরে এগিয়েছে।’’তিনি বলেন, আলোচনার সময় নয়াদিল্লি কিছুটা অসহযোগী ছিল এবং ‘‘এটি অত্যন্ত জটিল সম্পর্ক।’’‘‘আমি মনে করি ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র। আর যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। আমি মনে করি শেষ পর্যন্ত আমরা একমত হতে পারব।’’এদিকে ভারত স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্রের চাপে দৃঢ় অবস্থানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে দিল্লি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় কৃষকদের স্বার্থ নিয়ে কখনো আপস করবেন না বলে অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে প্রায় ৪৮.২ বিলিয়ন ডলারের ভারতীয় রপ্তানিতে প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয়রা কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, নতুন শুল্কের প্রাথমিক প্রভাব সীমিত মনে হলেও অর্থনীতিতে তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।সূত্র: এনডিটিভি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত
কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত

পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীতে বালু মহাল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনার পর অশান্ত হয়ে উঠেছে চরাঞ্চল। Read more

দিনাজপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক
দিনাজপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী যুবক

দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া (কছিরপাড়া) গ্রামে ঈদুল আজহার পরদিন বিকেলে ৯ বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ Read more

এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির
এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ একেবারে শেষ। এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ Read more

নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল!
নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল!

কক্সবাজারের টেকনাফের নাফ নদে শিকারির বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল মাছ। বুধবার (২২ জুলাই) উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে Read more

মালয়েশিয়ায় হোটেল-রেস্টুরেন্টে অভিযানে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় হোটেল-রেস্টুরেন্টে অভিযানে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় এবার মার্কেট, হোটেল ও রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন