পটুয়াখালীর গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি ও নকল ব্যান্ডরোল যুক্ত ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় শাহাদৎ হোসেন শিমুল (২৮) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় গলাচিপা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযুক্তকে ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযুক্ত জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।পুলিশ জানায়, বুধবার (২৭ আগস্ট) রাত ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় ৬টি ভিন্ন ব্র্যান্ডের মোট ৫০ হাজার ৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটগুলোর মধ্যে রয়েছে— কিং ব্ল্যাক, পপুলার, এনজয় নাইট, গ্লোরি অফ হলিউড, লাকি সেভেন ও ডুবাই। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে পটুয়াখালী কাস্টমস ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সুদীপ্ত বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গলাচিপায় এসে জব্দ সিগারেটগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, জব্দ সিগারেটগুলোর গায়ে মূসক ৬.৩ উল্লেখ নেই এবং অনুমোদিত ব্যান্ডরোল নকল হওয়ার সন্দেহ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সিগারেট ভ্যাট-শুল্ক ফাঁকি দিয়ে উৎপাদন ও বাজারজাত করা হয়েছিল।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আটক ব্যক্তি যথাযথ প্রক্রিয়ায় সিগারেট ক্রয় ও মজুদ করেননি। এজন্য তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং সিগারেটগুলো কাস্টমস ও ভ্যাট বিভাগ পরীক্ষার জন্য নিয়ে গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!
বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে গত মঙ্গলবার বৈঠকের কথা ছিল বিসিবির। কিন্তু Read more

ভৈরবে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
ভৈরবে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা Read more

অনাস্থা জানিয়ে ঢাবি ক্লাব কেন্দ্র থেকে বের হয়ে গেছেন ছাত্রদলের পোলিং এজেন্টরা
অনাস্থা জানিয়ে ঢাবি ক্লাব কেন্দ্র থেকে বের হয়ে গেছেন ছাত্রদলের পোলিং এজেন্টরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, এবং এখন চলছে ভোট গণনার কাজ। ফলাফলের অপেক্ষায় রয়েছেন Read more

ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে চুয়াডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে চুয়াডাঙ্গায় এনজিও কর্মীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর মৃত্যৃ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার Read more

নোবিপ্রবিতে অচলাবস্থায় প্রায় কোটি টাকার যন্ত্রপাতি
নোবিপ্রবিতে অচলাবস্থায় প্রায় কোটি টাকার যন্ত্রপাতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মীর মুগ্ধ মেডিকেল সেন্টারে প্রায় কোটি টাকার মূল্যের চিকিৎসা সরঞ্জাম দীর্ঘদিন ধরে অচলাবস্থায় Read more

ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া
ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া

রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন এই হুমকির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন