ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি আন্তর্জাতিক দৌড়বিদ আল্লাম আল-আমুর। বুধবার তিনি ত্রাণ আনার চেষ্টা করছিলেন। সেই সময়ে সেনারা গুলি চালালে প্রাণ হারান তিনি। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর খবরে এমন তথ্য জানা গেছে।আল-আমুরের পরিবারের সদস্যরা জানিয়েছে, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র নামে পরিচিত স্থানের কাছে সেনাদের গুলিতে তিনি শহীদ হন।’মাত্র দুই বছর আগে বড় সাফল্য পান এই তরুণ দৌড়বিদ। ২০২৩ সালের মার্চে কাতারের দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন আল-আমুর। সেই টুর্নামেন্টে ১২টি দেশ থেকে ২৫০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। প্রথম আসরেই পদক এনে আলোচনায় আসেন এই প্রতিশ্রুতিশীল অ্যাথলেট।ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’ জানায়, যুব বিভাগের ওই দৌড়ে তৃতীয় হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনেন আল-আমুর। কিন্তু গাজার চলমান যুদ্ধ তার স্বপ্ন থামিয়ে দিল।ইসরাইলের হামলায় ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবরুদ্ধ এ অঞ্চলে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, গাজা এখন কার্যত বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়েও স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন শাকিল
প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়েও স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন শাকিল

বিসিএস ক্যাডার হওয়া এক গর্বিত স্বপ্নের নাম। এটি শুধু একটি চাকরি নয়, বরং দেশের সেবা করার এক মহৎ সুযোগ। একজন Read more

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের Read more

বিশ্বব্যাপী পলিথিন দূষণ রুখতে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান
বিশ্বব্যাপী পলিথিন দূষণ রুখতে প্লাস্টিকখেকো ছত্রাকের সন্ধান

আধুনিক পৃথিবী এখন এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে প্লাস্টিকহীন পৃথিবীতে ফিরে যাওয়া কার্যত অসম্ভব। আমাদের প্রতিদিনের জীবনে প্লাস্টিকের ব্যবহার ওতপ্রোতভাবে Read more

ভারতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, নিহত ২০
ভারতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, নিহত ২০

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে কুর্নুলের চিন্নাটেকুরে হায়দরাবাদ Read more

জামালপুর কারাগারে হাজতির মৃত্যু
জামালপুর কারাগারে হাজতির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।কারাগার সূত্রে জানা গেছে, Read more

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন