মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।তাদের গ্রেপ্তার দেখানো হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ডিবি কার্যালয় জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এই মুহূর্তে বলতে পারছি না।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ওই পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকেই তাদেরকে তুলে নিয়ে যায় পুলিশ।সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, মবের শিকার যেন না হন লতিফ সিদ্দিকী তাই তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। এই অনুষ্ঠানে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলে এবং তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার Read more

বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান
বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা সভা-সমাবেশের কোথাও কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে আঞ্চলিক দাঙ্গায় Read more

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার
মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর Read more

দুর্গোৎসবে টানা যতদিন মিলছে ছুটি
দুর্গোৎসবে টানা যতদিন মিলছে ছুটি

সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটিতে যাচ্ছেন আসন্ন শারদীয় দুর্গাপূজায়। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তারা Read more

বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ
বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতায় সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামে সামনে বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন