প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচ জয়হীন শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বড় ধাক্কা খেল দলটি। চতুর্থ বিভাগের দল গ্রিমসবি টাউনের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে রুবেন আমোরিমের দল।বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাতে ব্লান্ডেল পার্কে প্রায় ৯ হাজার দর্শকের সামনে দীর্ঘ ও নাটকীয় টাইব্রেকারে রুবেন আমোরিমের দলকে ১২-১১ গোলে হারিয়ে দিয়েছে গ্রিমসবি।এদিন প্রথমার্ধেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পরে ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ মিনিটে চার্লস ভেরনাম এবং ৩০ মিনিটে টাইরেল ওয়ারেনের গোলে লিড পেয়ে যায় গ্রিমসবি। তবে শুরু থেকে পিছিয়ে থাকলেও ম্যাচের শেষদিকে ফেরার ইঙ্গিত দেয় রেড ডেভিলরা। ৭৫ মিনিটে এমবুয়েমোর গোলে ব্যবধান কমায় ম্যান ইউ। এরপর নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে আমোরিমের দলকে সমতায় ফেরান হ্যারি মাগুয়ের। এতে লজ্জা কিছুটা হলেও এড়ানো গেছে।তবে লজ্জা পুরোপুরি এড়াতে পারেনি দলটি। টাইব্রেকারে দুই দলই সমানতালে এগোতে থাকে। কিন্তু শেষ শটটি মিস করে বসেন এমবিউমো। অন্যদিকে গ্রিমসবির খেলোয়াড়রা একের পর এক সফল শটে জাল কাঁপিয়ে ১২-১১ ব্যবধানে জয় নিশ্চিত করে।এই জয়ে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে গ্রিমসবি, আর বিদায় নিয়েছে রেকর্ড ১৩ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।  এই ঐতিহাসিক জয়ের পরও পুরোপুরি খুশি নন গ্রিমসবির গোলরক্ষক ক্রিস্টি পিম। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ‘আমি ইউনাইটেডের ফ্যান, তাই কিছুটা খারাপও লাগছে।’এদিকে একই দিনে ব্রাইটন দ্বিতীয় স্তরের অক্সফোর্ডকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। এভারটন ২-০ গোলে হারিয়েছে তৃতীয় স্তরের ম্যানসফিল্ডেকে, আর ফুলহাম ২-০ গোলে হারিয়েছে দ্বিতীয় স্তরের ব্রিস্টল সিটিকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান Read more

জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত
জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি তৈরিতে জাতীয় নির্বাচন হওয়ার আগেই গণভোট চায় জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান Read more

জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ
জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ শতাংশ

২০২৫-২৬ অর্থ-বছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থ-বছরের একই সময়ের তুলনায় প্রায় Read more

ছাত্রদল নেতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক ৩
ছাত্রদল নেতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক ৩

জয়পুরহাটে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়াল হত্যা মামলার এজাহারভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। গত বুধবার রাতে Read more

আহলে সুন্নাতের অবরোধে উত্তাল চট্টগ্রাম
আহলে সুন্নাতের অবরোধে উত্তাল চট্টগ্রাম

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রসেনার ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামের Read more

এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান
এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান

এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান। টুর্নামেন্টের ১৭তম আসরের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন