ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, ‘যমুনাতে যাওয়ার জন্য বাধা প্রদান করেছি। এইটুকুতে আমার মোটামুটি পদত্যাগ চাওয়া শুরু হয়ে গেছে। যদি আমি আইনগত আরো পদক্ষেপ নিই, তাহলে তো মনে হয় দেশেই থাকা হবে না।’বুধবার বিকেলে ডিসি মাসুদ আলমের এই বক্তব্যসংবলিত ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।প্রসঙ্গত, ৩ দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে।এদিন ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।এদিকে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় বিভিন্ন ছাত্রসংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা
টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে আহ্বায়ক করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে Read more

বিস্ফোরণের শব্দের পর নিউইয়র্কে ধসে পড়ল ভবন
বিস্ফোরণের শব্দের পর নিউইয়র্কে ধসে পড়ল ভবন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিস্ফোরণের শব্দের পর একটি উঁচু ভবনের আংশিক ধসে পড়েছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনটির পাশের বিশাল Read more

প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত
প্রথমবার ধরা পড়ল গ্রহ জন্মের শুরুর মুহূর্ত

প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা একটি সৌরজগতের জন্মপ্রক্রিয়া সরাসরি দেখতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত Read more

শায়েস্তাগঞ্জে যুবলীগ কর্মী সালাহ উদ্দিন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে যুবলীগ কর্মী সালাহ উদ্দিন গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়ন যুগ্ম-আহবায়ক ২নং ওয়ার্ডের দুইবারের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিলের ওপর হামলা মামলার প্রধান আসামি Read more

নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের
নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের

আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন