নাটোরের গুরুদাসপুরে বাল্যবিবাহ পড়ানোর অপরাধে গুরুদাসপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজী আব্দুল লতিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তার বিরুদ্ধে আইন অমান্য করে ভুয়া কাগজ তৈরীর মাধ্যমে বিয়ে পড়ানোর অভিযোগ রয়েছে বলে জানা গেছে।বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় পৌরসদরের কামারপাড়া এলাকায় ঐ কাজীর বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। এসময় অভিযুক্ত ব্যাক্তি অপরাধ স্বীকার করেন। স্বীকারোক্তির ভিত্তিতে তাঁকে এ দণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে কাজী আব্দুল লতিফকে থানা হাজতে প্রেরণ করা হয়।স্থানীয়রা জানান, ‘বাল্য বিবাহ পড়ানোর পর দেনমোহর কমানো-বাড়ানোসহ ভুয়া রেজিস্ট্রার তৈরী করার অভিযোগও রয়েছে কাজী লতিফের বিরুদ্ধে।’ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাল্যবিবাহ পড়ানোসহ নানা ধরনের অনিয়ম করে আসছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, ‘এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন
ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি Read more

দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা Read more

স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই
স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এখন এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরির দিকে এগোচ্ছে, Read more

গাজায় দুর্ভিক্ষ নেই: জাতিসংঘের পর্যবেক্ষক
গাজায় দুর্ভিক্ষ নেই: জাতিসংঘের পর্যবেক্ষক

যুদ্ধবিরতির পর মানবিক সাহায্যের প্রবাহ বাড়ায় গাজায় আর দুর্ভিক্ষ নেই বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা। স্থানীয় সময় Read more

বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ Read more

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা

শিক্ষক সংকট নিরসনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্ট কালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন