অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের আসামে কমপক্ষে ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আসামের শ্রীভূমি জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (২৬ আগস্ট) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।মুখ্যমন্ত্রী জানান, গত রোববার শ্রীভূমি জেলা থেকে ৩০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) ওই জেলার সীমান্ত থেকে আরও ২১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।শর্মা লিখেন, পৃথক দুই ঘটনায় আমরা শ্রীভূমি সেক্টর থেকে গ্রেপ্তার ২১ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি। এর মাধ্যমে আমাদের অনুপ্রবেশ-বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রাখবে।রোববার আসাম পুলিশ ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। পরে তাদের ফেরত পাঠানো হয়। এই বাংলাদেশিদের মধ্যে ৩০ জন শ্রীভূমিতে এবং বাকি ছয়জন দক্ষিণ সালমারা মনকাচার জেলা থেকে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শিশু ছিল।সোমবার এই বিষয়ে শর্মা এক্সে বলেন, শ্রীভূমি ও দক্ষিণ সালমারা থেকে অবৈধ অনুপ্রবেশকারী ৩৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, এই অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার কাঠামো বদলে দিচ্ছে এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করছে। যেখানে তাদের থাকা উচিত, তাদের অবশ্যই সেখানে ফেরত পাঠানো হবে।রাজ্য পুলিশের কর্মকর্তারা বলেন, রোববার সকালের দিকে শ্রীভূমিতে নারী-শিশুসহ অবৈধ অনুপ্রবেশকারী ৩০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের আগে তাদের সীমান্তের কাছাকাছি দেখা যায়। ওই বাংলাদেশিরা সম্প্রতি ভারতে প্রবেশ করেছিলেন বলে ধারণা করছে পুলিশ।এছাড়া দক্ষিণ সালমারা মানকাচারে রোববার রাতে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো হয়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হরেন টোকবি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং এক ও তিন বছর বয়সী দুই শিশু ছিল। তিনি বলেন, ‘‘তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে করে গুয়াহাটি আসেন এবং সেখান থেকে সড়কপথে আমাদের জেলায় পৌঁছে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পুলিশ সদস্যরা ওই ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ
জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ

জার্মানির ৫০০ বিলিয়ন ইউরো প্রতিরক্ষা তহবিল নতুন সুযোগ এনেছে। গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলো এখন সামরিক ড্রোন উৎপাদনে যুক্ত হচ্ছে। তরুণ উদ্যোক্তারা Read more

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (০৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস Read more

ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ
ধর্ম ও চেতনার ব্যবসা চলবে না: সালাউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা ধর্মের নামে জান্নাতের Read more

অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলে ব্যবস্থা নেবে ইসি
অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলে ব্যবস্থা নেবে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে সারা দেশের ভোটারদের তথ্য সংরক্ষিত। অনুমোদন ছাড়া এ সার্ভারে কোনো ব্যক্তির তথ্য খোঁজা হলে তার বা Read more

সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ
সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সময় স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের সবাই মিলেই Read more

খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা প্রদান
খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়িতে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।রবিবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এসব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন