চট্টগ্রামের সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) ভোরে সাতকানিয়া থানার কেঁওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকায় এক অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যানসহ তাদের আটক করেছে পুলিশ।পুলিশের তথ্য অনুযায়ী, রাত থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়। ভোর আনুমানিক ৬টার দিকে একটি সন্দেহজনক কাভার্ডভ্যানকে খুনি বটতল এলাকায় থামানোর পর তাতে তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এসময় আটক করা হয় দুই মাদক কারবারিকে। তারা হলেন— গাজীপুর জেলার টঙ্গী উপজেলার এশাদনগর গ্রামের ইউসুফ মাজীর পুত্র মো. হাসান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর থানার দায়মপুর গ্রামের আনোয়ারুল ইসলামের পুত্র আব্দুল কুদ্দুস ফাহাদ।পুলিশ জানায়, আটক আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করত। জব্দ করা কাভার্ডভ্যান থেকে বিশেষভাবে তৈরি লুকানো চেম্বারে ইয়াবাগুলো রাখা হয়েছিল, যাতে চেকপোস্টে তল্লাশির চোখ ফাঁকি দেওয়া যায়।পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের বড় বড় মাদক সিন্ডিকেটের যোগসূত্র রয়েছে। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি
ভাঙ্গার ঘটনায় জড়িত ফ্যাসিস্টদের আইনের আওতায় আনা হবে: ডিআইজি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, থানায় ও বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত Read more

চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক
চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক

যৌথবাহিনীর চেকপোস্টে থামতে বলার পরও মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার মুহূর্তে এক মাদকসেবীকে আটক করা হয়। বুধবার (১৬ এপ্রিল) জেলার Read more

মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আঁচ, এবার ক্ষেপণাস্ত্রের মুখে আরব আমিরাত
মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আঁচ, এবার ক্ষেপণাস্ত্রের মুখে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির প্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার Read more

বাকৃবিতে বিদেশি শিক্ষার্থী‌দের ভর্তি আবেদন শুরু
বাকৃবিতে বিদেশি শিক্ষার্থী‌দের ভর্তি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৫ এপ্রিল শুরু হওয়া ৩১ দিনব্যাপী এ Read more

তীব্র ক্ষুধায় পশুর খাদ্য খাচ্ছেন গাজার মানুষ
তীব্র ক্ষুধায় পশুর খাদ্য খাচ্ছেন গাজার মানুষ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের কারণে পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। গত আড়াই মাস ধরে সেখানে কোনো খাদ্য বা অন্য কিছু Read more

চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
চকরিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নুরুল আমিন প্রকাশ পুতিয়া নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন