দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা টিনের ঘর। অথচ ১০ বছরের ব্যবধানে সেই ব্যক্তি কোটিপতি বনে গেছেন। শুধু তাই নয়, আধা পাকা টিনের ঘরের জায়গায় এখন বিশাল তিনতলা আলিশান বাড়ি, যার মূল্য কোটি টাকার উপরে।অভিযোগ উঠেছে, এনজিওর ব্যবসা করে বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করে তিনি এতো সম্পদের মালিক হয়েছেন। তার প্রতারণার শিকার হয়ে স্থানীয় প্রশাসন ও সমবায় অধিদপ্তরে লিখিত অভিযোগ করেও সুফল পাচ্ছেন না ভুক্তভোগীরা।অভিযুক্ত নূর আলী পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় মধ্যপাড়া গ্রামের মৃত ছাকাত প্রামানিকের ছেলে। তার সাথে জড়িত স্ত্রী লাইলী খাতুন (৩৩)।অভিযোগে জানা গেছে, নূর আলী দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় লেখাপড়ায় খুব একটা এগুতে পারেননি। বছর দশেক আগেও তিনি বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করতেন। তার বাবাও দিনমজুরী করতেন। একপর্যায়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন নূর আলী। এভাবে চলার এক পর্যায়ে ২০০৮ সালে ‘বোঁথড় ভোগ্যপণ্য সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি এনজিও চালু করেন।এরপরই যেন আলাদিনের চেরাগ হাতে পান নূর আলী ও তার স্ত্রী। কিস্তির মাধ্যমে ঘরের জিনিসপত্র বিক্রি ও ঋণদান কার্যক্রম শুরু করেন। বছর ঘুরতে না ঘুরতেই আসতে থাকে নগদ টাকা। সেইসঙ্গে লভ্যাংশ দেবার নামে সাথে নেন কয়েকজন অংশীদার, যারা এনজিওটিতে লাখ লাখ টাকা লগ্নি করেন। সবমিলিয়ে কয়েক বছরেই ফুলে ফেঁপে ওঠে নূর আলীর জীবনযাত্রা। এর মধ্যে ২০১০ সালে একতলা আধা পাকা টিনশেড ঘরের জায়গায় কোটি টাকা খরচ করে তিনতলা আলিশান বাড়ির কাজ শুরু করেন নূর আলী। ব্যাংকেও জমতে থাকে টাকা। এর মধ্যে নিজ এলাকায় কিছু জায়গাও কেনেন প্রায় ৩০ লাখ টাকায়।এনজিওটির দেয়া তথ্য মতে, ২০২৪ সালে তাদের মোট আয় ৫ কোটি ২৯ লাখ ৭৪৭ টাকা। আর ২০২৫ সালের মে মাস পর্যন্ত তাদের দায়-দেনা মূলধন ২৬ লাখ ৫১ হাজার ৮৪৯ টাকা।ভুক্তভোগী তাহমিনা খাতুন বলেন, ‘তাদের প্রলোভনে প্রথমে আমি এক লাখ ৬৮ হাজার টাকা বিনিয়োগ করি। ৫ থেকে ৭ বছর পর্যন্ত তারা আমাকে ঠিকমতো মুনাফা দিয়েছেন। পরবর্তীতে বার্ষিক শতকরা ১২ টাকা লভ্যাংশের শর্তে ১৯/০৯/২০২১ তারিখে ২৮ লাখ টাকা ফিক্সড ডিপোজিট প্রকল্প (এফডিআর) এ জমা রাখি। এই ফিক্সড ডিপোজিটের টাকার উপর কয়েক মাসের লভ্যাংশ দেবার পর গত প্রায় ২২ মাস যাবত লভ্যাংশ দিচ্ছেন না নূর আলী ও তার স্ত্রী লাইলী খাতুন। আসল টাকা চাইলে সেটাও ফেরত দিচ্ছেন না।’চাটমোহর উপজেলার বোঁথড় গ্রামের খোকনের স্ত্রী মিনা রানী বলেন, ‘গত ১৫/০৭/২০১৭ থেকে ০১/০২/২০২০ তারিখ পর্যন্ত নূর আলীর এনজিওতে মাঠকর্মীর চাকরি করতেন তিনি। চাকরি কালীন জামানত হিসেবে একটি সঞ্চয়ী হিসাব খুলে প্রতিমাসে তার বেতন থেকে ৫০০ থেকে ১০০০ টাকা কেটে রাখতেন তারা। পরে তার চাকরি থেকে বাদ দেয়া হয় আমাকে। কিন্তু অদ্যাবধি সেই জামানতের টাকা ফেরত দেননি তারা।’বোঁথড় গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা দেখেছি সে (নূর আলী) রাজমিস্ত্রির কাজ করতো। খুব দুর্দিন গেছে একসময়। খেয়ে না খেয়ে দিন গেছে তাদের। আমি বিদেশ চলে যাই। ঘুরে এসে দেখি ওর ওখানে তিনতলা বিশাল বাড়ি। পরপর দুইটা জমিও কিনেছে। মাত্র ১০ বছরে তারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে। দুদক খতিয়ে দেখলে সব বেরিয়ে আসবে।’ইউনুস আলী নামের এক ব্যক্তি বলেন, ‘সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে সে আজ কোটি কোটি টাকার সম্পদের মালিক। বাড়ির মূল্যই এক কোটি টাকার উপরে। আমার এক আত্মীয় সেখানে আজীবন সদস্য হয়ে ২৮ লাখ টাকা দিয়েছিল। সে টাকাও ফেরত দিচ্ছে না, লভ্যাংশও দিচ্ছে না। তার এই প্রতারণার বিচার হওয়া দরকার।’অভিযুক্ত নূর আলী বলেন, ‘আমাদের সমিতির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তাহমিনাও জানেন। করোনার পর থেকে আমরা খুব সমস্যায় পড়ে গেছি। ঋণ নিয়ে অনেক মানুষ টাকা দিচ্ছে না। অনেকে পালিয়ে গেছে। তাহমিনা টাকা পাবে এটা সঠিক। কত টাকা খরচ হয়েছে বাড়ি করতে জানতে চাইলে নূর আলী বলেন, সেটা হিসেব করি নাই।’চাটমোহর উপজেলা সমবায় অফিসার মুর্শিদা খাতুন বলেন, ‘লিখিত অভিযোগ পাবার পর সেটি জেলা অফিসে অবগত করেছি। এ বিষয়ে জেলা থেকে তদন্ত কমিটি গঠন করে আমাদের অবগত করবে। তদন্তের পর সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে ওই এনজিওর বিরুদ্ধে।’চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘লিখিত অভিযোগ হাতে পেয়েছি। আমরা সমবায় অধিদপ্তরকে সংযুক্ত করে বিষয়টির তদন্ত ও পর্যালোচনা করবো। তারপর অভিযোগের প্রমাণ পেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন Read more

ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ওই অঞ্চলে Read more

বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩
বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩

বাগেরহাটে রবি সিম এর এক বিক্রয়কর্মীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা Read more

ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতা কর্ণেল আজিম উল্লাহ বাহারের অনুসারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ Read more

রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন গ্রেফতার
রামগতিতে শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিন গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে স্থানীয় একটি জামে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে।বুধবার (২৩ এপ্রিল) বিকেলে Read more

স্বামীর অভিযোগে প্রার্থীতা হারালেন স্ত্রী
স্বামীর অভিযোগে প্রার্থীতা হারালেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) সংসদীয় আসনে স্বামী কে এম ফজলুল মন্ডলের অভিযোগে প্রার্থীতা হারিয়েছেন স্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন