রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.জে.এম. নূর-ই-আলমকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য দেন নূর-ই-আলম। ওই বক্তব্যের কল রেকর্ড সম্প্রতি সময় কণ্ঠস্বরের হাতে আসে এবং তা প্রচারের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নড়েচড়ে বসে। এরই ধারাবাহিকতায় সোমবার তাকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য এবং আইন বিভাগের শিক্ষার্থীদের আনিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ ঘটনায় তদন্তের জন্য ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে তিনজন ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতেই নূর-ই-আলমের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অভিযোগগুলো খতিয়ে দেখতে এবং বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’এইচএ
Source: সময়ের কন্ঠস্বর
