বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখলে হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন মিজানুর রহমান মজনু নামের এক বিএনপি নেতা।বুধবার (২৭ আগস্ট) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিল শেষে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।ভিডিওতে বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ‘আমাদেরকে এই পর্যন্ত যা করছে, গতকাল পর্যন্ত বাদ দিয়েছি। আজ থেকে কোনো ছাড় নেই। যদি কেউ ফেসবুকে কোনো লেখালেখি করে, সবাই ফেসবুকে ঢুকবেন। যদি ফজলুর রহমানকে নিয়ে কেউ কোনো মন্তব্য করে, আগে হাত কাটবেন, পরে আমার কাছে দিবেন। আগে হাত পরে হলো সালিশ।’বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে অবমাননা, হত্যার হুমকি এবং তার বাসার সামনে মব সন্ত্রাসী তাণ্ডবের প্রতিবাদে গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের ইটনা ও অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় ফজলুর রহমানের বাড়ি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।এ বিষয়ে কথা বলতে রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুর ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি
দুর্গোৎসবে ৩ বিজিবির নিরাপত্তা বলয়: শান্তির বার্তায় মুখর পানছড়ি

পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সহাবস্থানের এই জনপদে ধর্মীয় উৎসব মানেই বাড়তি সতর্কতা। আর সেই দায়িত্ব এবারও কাঁধে তুলে নিয়েছে বিজিবি। খাগড়াছড়ির পানছড়ি Read more

এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা
এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিল ভারত। সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করার পর Read more

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে শাটল ট্রেনের ছাদ থেকে লাফিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ Read more

এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পর বাংলাদেশ হকি দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম Read more

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।  রোববার (২ নভেম্বর) ভোরের দিকে রাজ্যের Read more

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর আশপাশে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন