যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরসহ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশ, মেয়র অফিস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে পাঠানো চিঠিতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (৬ অক্টোবর) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে কনস্যুলেটে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বাংলাদেশি শিক্ষার্থীসহ প্রবাসী কমিউনিটির প্রায় দেড় শতাধিক মানুষ অনুষ্ঠানে যোগ দেন। কনস্যুলেটের অনুরোধে নিউইয়র্ক সিটি পুলিশ আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়।এতে আরও জানানো হয়, বিকাল ৫টা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কনস্যুলেট প্রাঙ্গণের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা অতিথিদের প্রবেশে বাধা দেয়, ধাওয়া করে এবং ডিম নিক্ষেপের মতো অপকৌশল ব্যবহার করে। এ সময় কনস্যুলেট ভবনের একটি কাচের দরজায় আঘাত করলে তাতে বড় ফাটল সৃষ্টি হয়।তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং কয়েকজনকে আটক করে। কনস্যুলেট কর্তৃপক্ষ ঘটনাস্থলের ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান অতিথির জীবনহানি ও তাকে হেনস্তা করার উদ্দেশ্যে আওয়ামী লীগের দলীয় পতাকাসহ কতিপয় ব্যক্তি মধ্যরাত পর্যন্ত কনস্যুলেটের সামনে অবস্থান করেন। তবে পুলিশের কড়া নিরাপত্তার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধান অতিথি নির্বিঘ্নে তার গাড়িতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং প্রাণবন্ত মতবিনিময়, অতিথিদের সঙ্গে কুশল বিনিময় এবং রাতের খাবার শেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া তার গন্তব্যে পৌঁছান। প্রধান অতিথি চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।সংবাদ বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জেনারেল সবাইকে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন অপতথ্য ও প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তারা নিশ্চিত করেছেন, দুষ্কৃতকারীরা প্রধান অতিথির ধারেকাছে পৌঁছাতে পারেনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) কে গুলি করে হত্যা করেছে Read more

চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে

পাবনার চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে মামলা দায়েরের পর স্বামী সবুজ মন্ডলকে (৩২) কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরআগে বুধবার দুপুরে পাবনা Read more

মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ
মিয়ানমারের বন্দিশিবিরে ‘ভয়াবহ নির্যাতনের’ প্রমাণ পেয়েছে জাতিসংঘ

পরিকল্পিতভাবে মিয়ানমারের বন্দি শিবিরগুলোতে আটক ব্যক্তিদের নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্তকারীরা। এসব নির্যাতনের ঘটনায় দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জড়িত বলেও Read more

পিআইও-ঠিকাদারের তামাশা, আটকে আছে দুই গ্রামের স্বপ্ন
পিআইও-ঠিকাদারের তামাশা, আটকে আছে দুই গ্রামের স্বপ্ন

চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা হাজারিখীল বুড়াইছড়ি খালের উপর ১৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রীজ—শুধু একটি অবকাঠামো নয়; দুই গ্রামের হাজারো মানুষের স্বপ্ন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন