বিলের জমিতে চাষ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবুল হাসেম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত কৃষক আবুল হাসেম উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের কুবাদ আলীর জামাতা। তিনি দীর্ঘ দিন শশুর বাড়িতে থেকে কৃষি কাজ করতেন।এলাকাবাসীর তথ্যে জানা গেছে, সোমবার সকালে নিজ গ্রামের পাশের বিলে জমি চাষ করতে যান আবুল হাসেম। জমিতে চাষাবাদ করার মুহূর্তে দুপুরের দিকে তাকে একটি বিষধর সাপ দংশন করে। এ সময় তিনি বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ তাকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করতে ব্যর্থ হন। ইতিমধ্যে কৃষক হাসেমের অবস্থা গুরুতর হলে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুস রেজা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি ৯ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি ৯ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। এছাড়া দানবাক্সে Read more

সেপ্টেম্বরে ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি
সেপ্টেম্বরে ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ সেপ্টেম্বর। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন Read more

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়া Read more

কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়
কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ঢাকাস্থ Read more

শায়েস্তাগঞ্জে ধানের জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাঁসের খামার
শায়েস্তাগঞ্জে ধানের জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাঁসের খামার

আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। বর্ষায় ধানের জমি পানিতে ভরে যায়।এ জমিতে পোকা-মাকড় সহ বিভিন্ন প্রজাতির মাছ থাকে। এক শ্রেণীর বেকার Read more

জামায়াতের সমাবেশে যোগ দিতে দক্ষিণাঞ্চল ত্যাগ ৭০ হাজার নেতাকর্মীর
জামায়াতের সমাবেশে যোগ দিতে দক্ষিণাঞ্চল ত্যাগ ৭০ হাজার নেতাকর্মীর

আজ শনিবারের (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দিতে শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন