নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার আসামি নুর ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  সোমবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নুর ইসলাম ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার আইজ্জার ছেলে।সোমবার র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়।মামলার বরাতে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) রাতের ফতুল্লার পাগলা চিতাশাল এলাকায় কবির মাস্টারের ভাড়া বাড়িতে মফিজ (৪০) নামের এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে এক নারীর ধর্ষণের চেষ্টা চালায়। খবর পেয়ে আরাফাত মামুন ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ সময় মফিজ ও সহযোগীরা তাকে মারধর করে চারতলার ছাদ থেকে নিচে ফেলে, গুরুতর আহত মামুনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।ভুক্তভোগী ওই নারী ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় নুর ইসলামকে ৩নং আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। নুর ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া বার্তা 
পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া বার্তা 

কাশ্মীর ইস্যুতে জরুরি বৈঠক করেছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার (২ মে) দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কর্পস কমান্ডার্স Read more

‌‌‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত
‌‌‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে ভারত। ‘৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ এ নামের প্রামাণ্যচিত্রটি Read more

নোবিপ্রবিসাসের বর্ষসেরা সাংবাদিক সময়ের কন্ঠস্বরের তৌফিক
নোবিপ্রবিসাসের বর্ষসেরা সাংবাদিক সময়ের কন্ঠস্বরের তৌফিক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) বর্ষসেরা সাংবাদিক বিশেষ প্রতিবেদন (অনলাইন)-এর পুরস্কার পেয়েছেন সময়ের কণ্ঠস্বরের ক্যাম্পাস প্রতিনিধি তৌফিক Read more

কুড়িগ্রামে ছেলের চোখের সামনে ট্রাকচাপায় বাবার মৃত্যু!
কুড়িগ্রামে ছেলের চোখের সামনে ট্রাকচাপায় বাবার মৃত্যু!

কু‌ড়িগ্রা‌মে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নজরুল ইসলাম (৫৮) না‌মে সাবেক এক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় তার ছেলে নাজমুল Read more

জামায়াত ইসলামীর নেতারা দুর্নীতিমুক্ত: অধ্যাপক গোলাম রসুল
জামায়াত ইসলামীর নেতারা দুর্নীতিমুক্ত: অধ্যাপক গোলাম রসুল

যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, সাংবাদিকরা সমাজের আয়না। আয়না কখনো মিথ্যা তথ্য দেয় না। Read more

৩ লাখ টাকা নিয়ে দোকান কর্মচারী লাপাত্তা!
৩ লাখ টাকা নিয়ে দোকান কর্মচারী লাপাত্তা!

যশোরের চৌগাছা উপজেলা শহরের শয়ন ট্রেডার্সের মালিকের ৩ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে লাপাত্তা হয়েছে কর্মচারী আক্তার হোসেন।বৃহস্পতিবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন