আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ে দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল। ধারণা করা হচ্ছিল এ ম্যাচগুলোর মাধ্যমে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন নেইমার। এর আগে গত মার্চ উইন্ডোতে দলের সাথে থেকেও শেষ পর্যন্ত ইনজুরির কারণে ছিটকে গেছেন। এদিকে সম্প্রতি সান্তোসের হয়ে নিয়মিতই খেলেই যাচ্ছিলেন নেইমার। তাই সেপ্টেম্বরে হলুদ জার্সিতে তাকে আবার দেখতে মুখিয়ে ছিল সমর্থকরা। তবে ঐ যে প্রবাদ আছে, ‘অভাগা যেদিকে চাই, সাগর শুকিয়ে যায়’। হলোও তাই।  ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, সান্তোসের অনুশীলনে গত বৃহস্পতিবার ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। এই ব্যথার কারণে পরের দিন আর ক্লাবের অনুশীলনে যোগ দিতে পারেননি। বিষয়টি সান্তোসের তরফ থেকে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়েছে। তবে এ বিষয়ে গ্লোবোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সিবিএফে। ব্রাজিল ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সান্তোসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচের জন্য আজ স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমার ঠিক তার আগ মুহূর্তে চোটে পড়ায় আনচেলত্তির স্কোয়াডে জায়গা পাবেন কি না, তা অনিশ্চিত হয়ে পড়ল।গ্লোবো জানিয়েছে, গত বৃহস্পতিবার অনুশীলনে ব্যথা অনুভবের পর শুক্রবার ও শনিবার শুধু জিম করেন নেইমার। তখন হাঁটার সময়ও ব্যথা অনুভবের কথা জানান ক্লাবকে। তখন সান্তোসের কর্তৃপক্ষের ধারণা ছিল ব্যাপার ‘অতটা গুরুতর নয়।’ পরীক্ষা-নিরীক্ষার পর মাংসপেশিতে চোট ধরা পড়ে এবং ব্যথা পাওয়া জায়গাটা বেশ ফুলেছেও। সান্তোসের পক্ষ থেকে সিবিএফের মেডিকেল বিভাগকে বিষয়টি জানানো হয়। জাতীয় দলের মেডিকেল বিভাগ থেকে চাইলে নেইমার ডেকে তারা নিজেদের মতো পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে পারে। তবে সেটা না হওয়ার সম্ভাবনা বেশি বলেই জানিয়েছে গ্লোবো। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আজ ব্রাজিলিয়ান সময় বিকেলে  রিও ডি জেনিরোয় সিবিএফের সদর দপ্তরে স্কোয়াড ঘোষণা করা হবে। বাংলাদেশ সময় অনুযায়ী, সেটা আজ রাত সাড়ে ১২টার পর।গ্লোবো আরও জানিয়েছে, আগামী ৩১ আগস্ট সান্তোসের অনুশীলনে ফিরতে পারেন নেইমার। সেরে ওঠার প্রক্রিয়া ভালোভাবে এগোলে এক সপ্তাহের মধ্যে তাঁর দলীয় অনুশীলনে ফেরার সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে সেপ্টেম্বরের শুরুর দিকে ক্লাবের ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠতে পারবেন। তবে ব্রাজিলের হয়ে বাছাইপর্বে তাঁকে মাঠে না দেখার সম্ভাবনাই বেশি।২০২৬ বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিলের। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় ভিক্ষার জন্য শিশুর ওপর অমানবিক নির্যাতন
পাবনায় ভিক্ষার জন্য শিশুর ওপর অমানবিক নির্যাতন

ছয় মাস আগে অপহরণ করা হয় ছয় বছরের শিশু সোয়াইব হোসেনকে। এরপর তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। সারা শরীরে Read more

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশি সৈনিক শামীম রেজার বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জন হারানোর বেদনায় Read more

মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত
মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. অলিল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোরে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় Read more

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা

ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

সাংবাদিকদের ফোন ধরেন না টাঙ্গাইলের ডিসি শরীফা হক!
সাংবাদিকদের ফোন ধরেন না টাঙ্গাইলের ডিসি শরীফা হক!

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন না ধরার অভিযোগ উঠেছে। সংবাদ সংক্রান্ত বিষয়ে বারবার Read more

রিয়াল ছাড়ার হুমকি দিলেন ভিনিসিয়ুস
রিয়াল ছাড়ার হুমকি দিলেন ভিনিসিয়ুস

টানা চারটি এল ক্লাসিকো হারের পর অবশেষে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদের শিবিরে। লা লিগায় বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে মাঠের লড়াইয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন