নেত্রকোনার আটপাড়ায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপির কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে পদ বঞ্চিতদের একাংশ ঝাড়ু মিছিল ও পুশ পুত্তলিকা দাহ করেছে। মিছিলে আন্দোলনকারীরা অতি শীঘ্রই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান এবং প্রকাশিত কমিটির প্রতি নিন্দা প্রকাশ করেন।আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে আটপাড়া উপজেলায় বিভিন্ন রাস্তায় আলাদা আলাদা ভাবে বিক্ষোভ মিছিল করে আটপাড়া উপজেলা মাঠে এসে একত্রিত হয় নেতাকর্মীরা।ক্ষুদ্ধ নেতাকর্মীরা জানান, প্রকৃত নির্যাতিত যারা আছেন তারা কমিটিতে স্থান পায়নি। জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী তার পকেট কমিটি ঘোষণা করেছেন এবং যারা ৩০ আগস্ট জেলা বিএনপির সম্মেলনে হিলালীকে ভোট দিবেন, তাদেরকেই কমিটিতে রাখা হয়েছে। মিছিল শেষে ক্ষুদ্র নেতাকর্মীরা আটপাড়া উপজেলা মাঠে পুশ পুত্তলিকা দাহ করে।উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালির ২১ তারিখে স্বাক্ষরিত আটপাড়া উপজেলার ১০১ জন নেতাকর্মীর নাম প্রকাশ করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি মোতাহার হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি লুতফুর রহমান, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, লুলেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম জি হায়দার শামীম ও মহসিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোর্শেদ হাবিব ভূইয়া জুয়েল, সাবেক জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন তালুকদারসহ সাতটি ইউনিয়নের পদ বঞ্চিত নেতাকর্মীরা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে নড়াইলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার Read more

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে Read more

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ পুড়ে ছাই
কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২ কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া আনসার একাডেমী তিন নম্বর গেট এলাকায় শুক্রবার(২২ আগস্ট) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট কলোনির ২২টি Read more

ভোটার এলাকা পরিবর্তন করলেন ড. ইউনূস
ভোটার এলাকা পরিবর্তন করলেন ড. ইউনূস

নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ভোটার Read more

নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার
নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে শনিবার (২৮ মার্চ) গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে গত সেপ্টেম্বরে জেন-জি’র নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন