টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার মোট ১৫৬টি অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের মধ্যে বর্তমানে ৯৭টি পদ শূন্য। এতে একদিকে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে পাঠদানের মানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শূন্য থাকা ৯৭টি পদের মধ্যে চলতি দায়িত্বে রয়েছেন ২৯ জন। মামলা-জনিত কারণে ১৩টি পদে নিয়োগ স্থগিত রয়েছে। ফলে কার্যত ৫৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এই ৫৫টি শূন্য পদের মধ্যে ৪৮টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য এবং ৭টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য। পাঁচ বছর আগে সহকারী শিক্ষক থেকে চলতি দায়িত্বে দেওয়া ২৯ জন প্রধান শিক্ষকের স্থায়ী নিয়োগ এখনও হয়নি। ফলে নতুন সহকারী শিক্ষক নিয়োগও আটকে গেছে। এছাড়া জাতীয়করণ হওয়া কিছু বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ নিয়ে দায়ের করা রিট মামলার কারণে নিয়োগ প্রক্রিয়াও বাধাগ্রস্ত রয়েছে। ফলে চলতি দায়িত্ব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।নাগরপুর উপজেলার একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শিক্ষক সংকটের কারণে অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পালাক্রমে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে শিক্ষার্থীরাও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, ‘প্রতিদিন নিয়মিত ক্লাস নেওয়া এবং অফিসের কাজ সামলাতে হয়। ফলে কোনো কাজই ঠিকমতো করা সম্ভব হচ্ছে না।’ অভিভাবকরাও শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একজন অভিভাবক বলেন, ‘প্রধান শিক্ষক না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শৃঙ্খলা ও পাঠদানের মান কমে গেছে। দ্রুত পদ পূরণ না হলে প্রাথমিক শিক্ষার মান আরও নিচে নেমে যাবে।’নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘বিভিন্ন কারণে দীর্ঘদিন প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি বন্ধ রয়েছে। বর্তমানে ৫৫টি শূন্যপদের কারণে সহকারী শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ছে। একসঙ্গে পাঠদান ও প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে শিক্ষকদের সমস্যা হচ্ছে। প্রধান শিক্ষক নিয়োগের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই পদ পূরণ হবে। তবে মামলার জটিলতা ও প্রশাসনিক কারণে প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।’এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
সাবেক এমপিসহ ১৬ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে Read more

পাংশায় শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ৫
পাংশায় শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটে আহত ৫

রাজবাড়ীর পাংশায় এক শিশু পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারে পাঁচজনের অধিক Read more

ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ঈদের আগে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ Read more

গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন
গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামে Read more

‘এনসিপিত্যাগীদের জন্য আমজনতার দলের দরজা খোলা’
‘এনসিপিত্যাগীদের জন্য আমজনতার দলের দরজা খোলা’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ছেন, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা আছে।রবিবার (২৮ ডিসেম্বর) আমজনতার Read more

গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন