পাবনার ঈশ্বরদীতে প্রণোদনার মাধ্যমে কৃষকের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বিনামূল্যে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সার-বীজ বিতরন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে এ সার-বীজ বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিনের সভাপতিত্বে বিনামূল্যে সার-বীজ বিতরন অনুষ্ঠানের উদ্ধোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি সূবীর কুমার দাস।জানা গেছে, টানা কয়েকদিনের ভারী বর্ষনে পদ্মার পানিতে ঈশ্বরদীর ১৪০০ হেক্টর জমির ফসল তলিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রান্তিক কৃষকরা। তাদের আবারো কৃষিতে উদ্বুদ্ধ করতে ও ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিতে সরকারের প্রণোদনা হিসেবে এসব প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ-সার বিতরন করা হচ্ছে। ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন বলেন, বন্যা পরবর্তী সময়ে ঈশ্বরদীর ৩৬০ জন কৃষকদের মধ্যে বিনামুল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরন করা হয়েছে। এতে তারা তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপজেলা কৃষি পূর্নবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি সূবীর কুমার দাস বলেন, ২০২৫-২৬ অর্থবছরে সরকারের যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার যে উদ্যেগ গ্রহন করেছে তা প্রশংসনীয়। সরকারের দেওয়া যে প্রণোদনা এটা ব্যবহার করার অনুরোধ ও বাইরে বিক্রি না করার পরামর্শ দিচ্ছি। আমরা চেষ্টা করছি প্রকৃত কৃষকদের মাঝে এসব প্রণোদনা পৌঁছে দিতে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
তারাগঞ্জে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর
সবার পরামর্শ ও সহযোগিতা নিয়েই কাজ করবো: রাকসু ভিপি মোস্তাকুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, আমাদের বিজয়ের পেছনে শিক্ষার্থীদের ভূমিকাই সব। যারা পরাজিত Read more

আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন
আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি গুরুত্বপূর্ণ অংশ জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে ভেঙে পড়েছে। ফলে ওই রাস্তায় যান Read more

বাঘায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
বাঘায় প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে রাজশাহীর বাঘা উপজেলায় বকনা বাছুর Read more

কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ
কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ আজিজুর রহমান (৫৫), মাইটিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন