কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক এলাকার কাছে যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত চারজন।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আহমেদ রয়েছেন। নিহত অপরজন শিশু বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মারসা পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ছিল। বিপরীত দিক থেকে আসা নোহা মাইক্রোবাসটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারানো নোহাটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ভেতরে থাকা কয়েকজন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান আইনজীবী ইয়াসিন আহমেদ ও নোহার এক শিশু যাত্রী।স্বপ্নতরী পার্কের এক কর্মচারী বলেন, ‘বড় শব্দ শোনার পর দৌড়ে গিয়ে দেখি নোহা খাদে পড়ে আছে। ভেতরে একজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু আটকে ছিল।’আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পরও শিশুটিকে গাড়ির নিচে চাপা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।দুর্ঘটনার খবর পেয়ে রামু থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের অভিযোগ, উদ্ধার কার্যক্রমে গড়িমসি করা হয়। দ্রুত ব্যবস্থা নিলে প্রাণহানি কমতে পারত বলে মনে করেন তারা।কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, চারজন আহতকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত চারজন চিকিৎসাধীন আছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূসের নিউইয়র্ক সফর, পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ–বিএনপির
ড. ইউনূসের নিউইয়র্ক সফর, পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ–বিএনপির

নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে সোমবার দুপুরে ‘স্বাগত’ ও ‘প্রতিরোধ’ সমাবেশ ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করে কম্যুনিটিতে। যুক্তরাষ্ট্র বিএনপিসহ সহযোগী এবং অঙ্গ Read more

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অধিনায়ক সোহান
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অধিনায়ক সোহান

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই সিরিজকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল Read more

পানছড়িতে ভারী বর্ষণে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতি
পানছড়িতে ভারী বর্ষণে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কালানাল এলাকায় ভয়াবহ ভারী বর্ষণে এক মৎস্যচাষীর অর্ধকোটি টাকার মাছ ভেসে গিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন। উপজেলার Read more

কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত
কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র‍্যাব সদস্য নিহত

গাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন।  রবিবার (১২ মে) রাত সাড়ে Read more

দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন কাল
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন কাল

নওগাঁ জেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল সোমবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে Read more

বরিশালে স্বপন-কুদ্দুসের দ্বন্ধে বিএনপিতে অস্থিরতা
বরিশালে স্বপন-কুদ্দুসের দ্বন্ধে বিএনপিতে অস্থিরতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। কেন্দ্রীয় দুই প্রভাবশালী নেতা বিএনপির সহ-সাংগঠনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন