পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেশের আকাশে আজ দেখা যায়নি। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে।রবিবার (২৪ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়।আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। আরবি ১২ রবিউল আউয়াল প্রতি বছর হিজরি বর্ষ অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। রবিবার (২৪ আগস্ট) চাঁদ দেখা না যাওয়ায় সফর মাস ৩০ দিনে শেষ হচ্ছে। তাই ১২ রবিউল আউয়াল ৬ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে। ঈদে মিলাদুন্নবীর দিন বাংলাদেশে সরকারি ছুটি থাকে।  আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র অর্থ- মহানবী (সা.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই তিনি ইন্তেকালও করেন।প্রসঙ্গত, ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মক্কার কুরাইশ বংশে মহানবী হজরত মুহম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই তিনি মৃত্যুবরণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পৃথিবীর মুসলমানরা পালন করে। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (সা.) দিন সাধারণ ছুটি পালিত হয়। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম
বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম

আন্তর্জাতিক বাজার থেকে আগামী মাসে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। আগামী ৭ আগস্ট এ দরপত্র Read more

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক Read more

‘ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই’
‘ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা তথ্য নেই’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা, এমন তথ্য আইন-শৃঙ্খলা Read more

নাটোরে খালের জমিতে পুকুর খননের অভিযোগ, দখলমুক্তের দাবি
নাটোরে খালের জমিতে পুকুর খননের অভিযোগ, দখলমুক্তের দাবি

নাটোরের সিংড়ায় স্থানীয় এক বিএনপি নেতা কর্তৃক খাল দখল করে পুকুর খননের অভিযোগে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেল Read more

অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠায় তার অপসারণের দাবিতে মানববন্ধন Read more

ভৈরবে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন