গত ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর সাফ অ-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে অপির্তা বিশ্বাসরা।রোববার (২৪ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ দু’টি গোল পেয়েছে প্রথমার্ধে। ৪১ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে থৈনু মারমা বক্সের মধ্যে কোনাকুনি শটে গোল করেন। এর মিনিট চারেক পর মিডফিল্ড থেকে সাজানো এক আক্রমণে সুরভী আকন্দ প্রীতি নেপালের বক্সের সামনে বল পেলে নেপালের আগুয়ান গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসেও বলের লাগান পাননি। প্রীতি বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়ান। ম্যাচের বিরতির পর নেপাল গোলের জন্য মরিয়া ছিল। মিডফিল্ডে বাংলাদেশের ফুটবলারের এক ভুলে বল পান নেপালের ফরোয়ার্ড। বক্সে প্রবেশ করে নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করে নেপাল ৬২ মিনিটে। বাংলাদেশের ফুটবলারদের অফ সাইড ট্র্যাপ ভেদ করে নেপালের দুই ফুটবলার সবাইকে পেছনে ফেলেন। বলের সুন্দর নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ বক্সে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি। উল্টো বক্স থেকে বেরিয়ে আসা বাংলাদেশের গোলরক্ষকের হাতে বল জমা দিয়েছেন।তবে এই ম্যাচে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিক হতে পারত। ৮০ ও ইনজুরি সময়ে তার নেয়া দু’টি শট বারে লেগে ফেরত আসে। ফলে গোলবঞ্চিত হন এই ফরোয়ার্ড। ৮৫ মিনিটে থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লাগে। তবে ইনজুরি সময়ে বদলি ফুটবলার রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে বাংলাদেশের হয়ে আরেকটি গোল করেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের

পেসার জাহানারা আলম ইস্যুতে এবার সরব হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই পেসারের ঘটনায় বিসিবির বাইরে স্বাধীন তদন্ত Read more

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে এলাকার একটি বাড়ি Read more

বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি
বিদায়বেলায় বাবাকে দেখতে পারিনি

আজ বাবা দিবস। কিন্তু আমার জন্য এই দিনটা শুধু ভালোবাসার নয়, কষ্টেরও। আমি প্রবাসে, আর আমার বাবা পৃথিবী ছেড়ে চলে Read more

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল Read more

হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনায় বসতে নারাজ ইরান
হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনায় বসতে নারাজ ইরান

ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের ওপর হামলা চলতে থাকলে তারা নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনও আলোচনা করবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন