চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।রবিবার (২৪ আগস্ট) বেলা ১২ টায় আটককৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে আনোয়ারার বটতলী থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকার ফজ্জা বর বাড়ীর মো. আবুল কালামের পুত্র মোঃ নাঈম প্রঃ পেজা (২০) ও ইউসুফের বাপের বাড়ীর আহমদ নুরের স্ত্রী হাসমন আক্তার প্রঃ ফুতু (৩৫)।থানা সূত্রে জানা যায়, শাহাজাহান (২১), মোঃ নাঈম প্রঃ পেজা (২০), ওমর ফারুক (২৪) ভোক্তভোগী কিশোরীকে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার (২২ আগস্ট) রাত আড়াইটা পর্যন্ত আনোয়ারার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া ডিউরি রাস্তার মাথায় বিলের পাশে বাউন্ডারী ওয়ালের পরিত্যক্ত টিনশেড ঘরে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে আটককৃত হাসমন আক্তার প্রঃ ফুতু (৩৫) ভোক্তভোগীর পরিধানের কাপড়চোপড় ধৌত করে ধর্ষণের আলামত বিনষ্ট করে এবং ব্যথানাশক ঔষধ সেবন করিয়ে ঘটনা প্রকাশ না করতে প্রলোভন ও ভয়ভীতি দেখায়।বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে অভিযুক্ত দু’জনকে আটক করে আদালতে পাঠানো হয়। এবং বাকিদের আটক করতে অভিযান চলমান রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। বুধবার (০৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার Read more

বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির
বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির

নবজাতক কন্যাশিশুকে ডাক্তার দেখাতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তার মা মোসাদ্দেকা বেগম (২৪), নানা মৌলভী আজিজুল হক (৬৫) ও Read more

মঠবাড়িয়ায় অটোচালক স্কুলছাত্র হত্যার দায়ে গ্রেফতার ২
মঠবাড়িয়ায় অটোচালক স্কুলছাত্র হত্যার দায়ে গ্রেফতার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় তামিম হোসেন (১৩) নামে এক স্কুলছাকে হত্যা করে ডোবায় লাশ ফেলে অটোরিকশা ছিনতাই করার দায়ে ২ আসামিকে গ্রেফতার Read more

নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১
নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১

নেত্রকোনার বারহাট্টায় ৬টি পিকআপ ভ্যানে ৩২ ভারতীয় গরুসহ আলমগীর মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।রবিবার (১১ জানুয়ারি) Read more

আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় এবং কোনো Read more

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে শহিদুল আলম এখন তুরস্কে
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে শহিদুল আলম এখন তুরস্কে

ইসরায়েলি কারাগার থেকে অবশেষে নিরাপদে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।ইসরায়েল থেকে তুর্কি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন