আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এটিকে সামনে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যথারীতি ঘোষিত এ দলের নেতৃত্ব দেবেন লেগ স্পিনার রশিদ খান। এশিয়া কাপে বাংলাদশে, শ্রীলঙ্কা ও হংকংয়ের গ্রুপে পড়েছে আফগানিস্তান। যেখানে সামগ্রিক বিচেনায় বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ভালোই পরীক্ষায় ফেলতে পারে আফগানদের শক্তিশালী এ স্কোয়াড। এসিবির ঘোষিত এই স্কোয়ােডে যেমন আছেন মোহাম্মদ নবী, নাভিন উল হক ও ফজলহক ফারুকির মতো অভিজ্ঞরা তেমনি  সেদিকউল্লাহ আতালের মতো তরুদদের উপরও ভরসা রাখা হয়েছে। স্পিন বিভাগে রশিদ-নবী ছাড়াও আছেন নূর আহমেদ, মুজিব উর রহমান ও এএম গাজানফার। এশিয়া কাপের আগে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও লড়বে এই দল।এশিয়া কাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ ৯ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে। এছাড়া ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দলটি। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ বড় টুর্নামেন্ট ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ, গেল বছর যার সেমিফাইনাল খেলেছিল আফগানরা।এশিয়া কাপে আফগানিস্তানের স্কোয়াডরশিদ খান (অধিনায়ক) রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসহাক, মুজিব উর রহমান, এএম গাজানফার, নূর আহমেদ, ফরিদ মালিক, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি
ময়মনসিংহে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সাংবাদিকের থানায় জিডি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিবহন সেক্টরের নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাইলে দুই সাংবাদিক সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মো: রবিউল আউয়াল রবি Read more

অ্যাশেজে আরও একটি হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড
অ্যাশেজে আরও একটি হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

চলমান অ্যাশেজে পার্থ ও ব্রিসবেন টেস্টে হেরে আগেই অনেকটা পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্ট ঘুরে দাঁড়ানোর বিকল্প তাদের কাছে ছিল Read more

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ, এক কেজি গাজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে Read more

নওগাঁয় থানায় প্রশ্নপত্র ট্রাংক খোলা, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
নওগাঁয় থানায় প্রশ্নপত্র ট্রাংক খোলা, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ার ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহার Read more

শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা
শুল্কহার হ্রাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন