ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার ফলাফল আগামী ৩ দিনের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক।শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী তিন দিনের মধ্যেই শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পাবে।’ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। ফলাফল প্রকাশের পর অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তা জানতে পারবেন।ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফয়েজ বলেন, ‘প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি, এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। শিগগিরই এর অধ্যাদেশ ঘোষণার কাজ শেষ হবে।’উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন
ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘোষণা করেছে, আগামী ১ জুন থেকে নারীদের ফুটবলে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারীদের অংশগ্রহণের অনুমতি দেয়া হবে Read more

কোরবানির ঈদ ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় পশু খামারে কর্মচাঞ্চল্য
কোরবানির ঈদ ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় পশু খামারে কর্মচাঞ্চল্য

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে, কোরবানির পশু পালনে নানা প্রস্তুতি নিচ্ছেন বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার খামারিরা। অন্যান্য বছরের মতো এ বছরেও Read more

বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!
বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!

বরিশাল বিভাগে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডে সৃষ্টি হয়েছে বিভীষিকাময় পরিস্থিতি। পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক লেনদেন ও মাদক-রাজনীতির প্রভাবে রক্তের Read more

ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই
ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর-ঝালপাজা Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (০৩ Read more

‘ভারতকে পরিণাম ভোগ করতে হবে’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি
‘ভারতকে পরিণাম ভোগ করতে হবে’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি

কাশ্মিরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, ভারত ঐতিহাসিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন