ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়া। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের সশস্ত্র জঙ্গি হিসেবে উল্লেখ করেছে দেশটি।মূলত জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়। রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।নাইজেরিয়ান বিমান বাহিনী (এনএএফ) জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলায় অন্তত ৩৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। সেনাদের ওপর হামলার প্রস্তুতি চলছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।এনএএফ–এর মুখপাত্র এহিমেন এজোদামে জানিয়েছেন, শনিবার বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি আলাদা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। তিনি বলেন, “অভিযানের পর স্থল সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। তারা জানিয়েছে, তাদের অবস্থান ঘিরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়।এ অঞ্চল প্রায়ই বোকো হারাম ও এর প্রতিদ্বন্দ্বী ভিন্নমতাবলম্বী গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)–এর হামলার শিকার হয়। সাম্প্রতিক সময়ে দুটি গোষ্ঠীই উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সেনাদের ওপর হামলা বাড়িয়েছে। তারা একাধিক সেনা ঘাঁটি দখল করে সৈন্য হত্যা ও অস্ত্র লুট করেছে।নাইজেরিয়ায় গত ১৬ বছরের সংঘাত ২০১৫ সালের পর কিছুটা স্তিমিত হলেও চলতি বছরের শুরু থেকে আবার হামলা বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং ২০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নাইজেরিয়াকে ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে বোমা, রকেট ও গোলাবারুদ, যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অস্ত্র সরবরাহ নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠনবিরোধী সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সহায়ক হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার Read more

ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না: ইশরাক হোসেন
ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না: ইশরাক হোসেন

ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।শনিবার Read more

ক্যানসারে আক্রান্ত ভ্যানচালক নুরুল ইসলামের বাঁচার আকুতি
ক্যানসারে আক্রান্ত ভ্যানচালক নুরুল ইসলামের বাঁচার আকুতি

ভ্যানগাড়ি চালক হতদরিদ্র নুরুল ইসলাম (৪০)। মরণব্যাধি গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। অর্থের অভাবে চিকিৎসা Read more

জন্মদিনে ‘আইডলের’ রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে
জন্মদিনে ‘আইডলের’ রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

জন্মদিনের রাতে নিজের ‘আইডল’ ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ ক্লাবটির হয়ে এক Read more

১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প
১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প

বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন Read more

বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি
বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি

এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। চাপের মুখে তার আগ্রাসী ব্যাটিং, ফিল্ডিংয়ে তৎপরতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন